২২ ডিসেম্বর ২০২২, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে সরকারের কাছে চিঠি, যুবকদের মিছিল

যোগ্য পাত্রী সংখ্যায় প্রায় নেই বললেই চলে।নারী আর পুরুষের বিশাল পার্থক দেখা দিয়েছে এলাকায়। তাই পাত্রী খুঁজে দেওয়ার দাবিতে শেষপর্যন্ত ‘পাত্রের দল’সংগঠনের ব্যানারে রাজপথে নেমেছেন একদল অবিবাহিত যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

বাংলা সংবাদ

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, গত বুধবার (২০ ডিসেম্বর) রাজ্যের সোলাপুরে বিয়ে করতে ইচ্ছুক একদল পুরুষ একত্রিত হয়ে একটি দল গঠন করেন। দলের নাম দেওয়া হয় ‘ব্রাইডগ্রুম মোর্চা’ বা ‘পাত্রের দল’।

পরে তারা একটি মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি উল্লেখিত একটি চিঠি জমা দেন।মূলত, সন্তান জন্মের আগে গর্ভস্থ ভ্রুণ ছেলে নাকি মেয়ে তা জেনে ফেলার বিরুদ্ধে আইনের সাহায্যে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন যুবকরা। বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদনও জানানো হয়েছে সরকারের কাছে।

বাংলা সংবাদ

এমন ব্যতিক্রমি আয়োজনের উদ্যোক্তা রমেশ বরস্কর বলেন, ‘মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করতে পারে। কিন্তু কঠিন বাস্তবতা হলো, বিয়েযোগ্য পুরুষরা পাত্রী খুঁজে পাচ্ছেন না। কারণ এখানে নারী-পুরুষের অনুপাত ঠিক নেই।’

তার দাবি, মহারাষ্ট্রে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা মাত্র ৮৮৯ জন। এই ভারসাম্যহীনতার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন তিনি। অভিযোগ, জন্মের আগেই অনেক কন্যাভ্রুণ হত্যা করা হয়। সরকার এটি বন্ধ করতে পারেনি। সে কারণেই রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমে গেছে।

বাংলা সংবাদ

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১০

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১১

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১২

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৩

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৪

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৬

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১৭

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১৮

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

২০