বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবির মতো শহর এবং কাতার বাহরাইনের মতো দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—এই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর ফলে ‘নিরাপদ উন্মুক্ত’ হিসেবে দেশগুলোর দীর্ঘদিনের যে ভাবমূর্তি রয়েছে, তা বড় ধাক্কা খেয়েছে।

 

 

শনিবার দুই শ যুদ্ধবিমান নিয়ে ইরানজুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ধনী উপসাগরীয় দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব লক্ষ্য করে এসব হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেও দুবাইকে দীর্ঘদিন ধরে একটি নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হতো। ইরানি ব্যবসায়ী, মার্কিন তারকা, রুশ ধনকুবের—সবার জন্যই এটি ছিল বিলাসী ও নিশ্চিন্ত জীবনের ঠিকানা। কিন্তু এবারের হামলার পর সেই ধারণা ভেঙে গেছে।

 

 

দুবাইয়ে পাঁচতারা হোটেলে আগুন লাগে, বিস্ফোরণে উঁচু টাওয়ারগুলোর জানালা কেঁপে ওঠে এবং আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। এতে চারজন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী ব্যক্তিত্ব ও আতঙ্কিত অভিবাসী শ্রমিকেরা রাতের আকাশে জ্বলন্ত ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার ভিডিও শেয়ার করেন, যেগুলো শহরের বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলোর পাশ দিয়ে উড়ে যায়।

 

 

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু আমিরাতেই ২০০টির বেশি ড্রোন এবং ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর বেশির ভাগই লক্ষ্যভ্রষ্ট করা হলেও ১৪টি ড্রোন আমিরাতের ভূখণ্ড ও জলসীমায় আঘাত হানে। প্রতিহত করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়ে, এতে অতিরিক্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

 

 

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক সিনজিয়া বিয়ানকো বলেন, ‘এটি খুবই কঠিন ও গুরুতর মুহূর্ত। নিরাপত্তার এই ভাবমূর্তির চেয়ে তারা আর বেশি কিছু দিত না। সবার সঙ্গে ভারসাম্য রেখে সম্পর্ক বজায় রাখার কৌশল নিয়েই তারা গর্ব করত।’ নিজেদের নিরাপদ আশ্রয়ের মর্যাদা ধরে রাখতে দুবাই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। সংযুক্ত আরব আমিরাত ইরানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। কিন্তু এবার কোনো উপসাগরীয় দেশই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে রেহাই পায়নি।

 

 

এমনকি ওমানও—যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ এড়াতে আলোচনা মধ্যস্থতার চেষ্টা চলছিল, সে দেশেও হামলা হয়েছে। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আরব সাগর–তীরবর্তী দুকম বন্দরের একটি আবাসিক এলাকায় ড্রোন আঘাত হানে, এতে একজন বিদেশি শ্রমিক আহত হন। উপসাগরীয় দেশগুলোর জনসংখ্যার বড় অংশই বিদেশি শ্রমিক। তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে হচ্ছে। কুয়েতে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে, এতে নয়জন শ্রমিক আহত হন। আবুধাবিতে লক্ষ্যভ্রষ্ট করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে একজন এশীয় নাগরিক নিহত হন এবং সাতজন আহত হন।

 

 

 

আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ আবুধাবির ইতিহাদ টাওয়ারস কমপ্লেক্সের সামনে পড়ে। এই কমপ্লেক্সেই ইসরায়েলি দূতাবাস অবস্থিত। এতে এক নারী ও তাঁর সন্তান সামান্য আহত হন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, দেশজুড়ে ছোড়া ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা লক্ষ্যভ্রষ্ট করেছে। কাতারে একটি বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে। দ্বীপরাষ্ট্র বাহরাইনে, যেখানে মার্কিন নৌঘাঁটি রয়েছে, সে দেশের সরকার জানিয়েছে, তারা ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন ভূপাতিত করেছে। রাজধানী মানামার কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়। সরকারি হাসপাতালগুলো জানিয়েছে, অন্তত চারজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

 

 

কয়েক সপ্তাহ ধরে উপসাগরীয় দেশগুলোর সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এড়ানোর আহ্বান জানাচ্ছিল। কারণ তারা আশঙ্কা করছিল, সংঘাতের প্রভাব তাদের দেশেও ছড়িয়ে পড়বে। এসব দেশের অর্থনৈতিক মডেল মূলত আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল—যাতে মধ্যপ্রাচ্যে বিনিয়োগকারী, ব্যবসা প্রতিষ্ঠান ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

 

 

সূত্র: নিউইয়র্ক টাইমস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক, হামলায় চাপে নিরাপত্তা ভাবমূর্তি নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান BAM এর ইফতার ডিনার অনুষ্ঠিত

ইরানে সামরিক অভিযান ‘আইনবহির্ভূত’, দাবি এডওয়ার্ড মার্কির

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

১০

ফুটবলে বড় পরিবর্তন, বিশ্বকাপ থেকেই চালু নতুন নিয়ম

১১

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ১০ কোটি টাকার সরকারি ভূমি জবর-দখলের অভিযোগ

১২

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

১৩

এপস্টিনের সঙ্গে সম্পর্ক বিতর্ক, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রধান সরে দাঁড়ালেন

১৪

মার্কিন কংগ্রেসে নতুন বিতর্ক, মুসলিম নারী সদস্যদের দেশ ছাড়ার দাবি ট্রাম্পের

১৫

২০২৬ সালের সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল উলামা কাউন্সিল অব মিশিগান

১৬

আজ থেকে যুক্তরাজ্যে ভ্রমণে ‘ইটিএ’ বাধ্যতামূলক, সমস্যায় দ্বৈত নাগরিকরা

১৭

সৌদি ফেরত মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজ পেল পরিবার বড়লেখার নিখোঁজ রিজিয়া জীবিত, পিবিআইয়ের সহায়তায় শনাক্ত পরিচয়

১৮

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক ও লাইসেন্স ফি বাড়ানোর সতর্কবার্তা

১৯

জ্বালানি বিপ্লবের স্বপ্ন: কয়লার পরিবর্তে কৃত্রিম সূর্য বানাচ্ছেন বিল গেটস

২০