১৩ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকানদের ইসরাইল ত্যাগ করার জন্য প্রত্যাবর্তন ফ্লাইট ঘোষণা

হোয়াইট হাউজ ঘোষণা করেছে, আমেরিকানদের ইসরাইল ত্যাগ করতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের সরকার প্রত্যাবর্তন ফ্লাইট পরিচালনা করবে। কারণ গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য ইসরাইল প্রস্তুত হচ্ছে।

হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, শুক্রবার থেকে প্রত্যাবর্তন ফ্লাইট শুরু হবে বলে আশা করা হচ্ছে।পরিকল্পনার সাথে পরিচিত ব্যক্তিদের মতে, যুক্তরাষ্ট্রের সরকার ইসরাইল থেকে প্রতিদিন অন্তত চারটি চার্টার ফ্লাইট ওড়ানোর ব্যবস্থা করছে।

ঘোষণাটি এমন সময় এসেছে যখন হোয়াইট হাউজ নিশ্চিত করেছে যে, লড়াইয়ে নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন আমেরিকান। গত শনিবার হামাস ইসরাইলে হামলা শুরু করার পর থেকে যুদ্ধে উভয় পক্ষের অন্তত ২,৬০০ জন প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অনুমান, ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার আমেরিকান ইসরাইলে রয়েছেন, পর্যটক বা অন্য কোনো কাজের কারণে অবস্থান করছেন।আনুমানিক ৫০০ থেকে ৬০০ আমেরিকান নাগরিক গাজায় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ত্রাণ কর্মী হিসেবে কাজ করছেন বা আত্মীয়দের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। মিশর এবং ইসরাইল অবরুদ্ধ এলাকা থেকে বেরিয়ে আসার সব পথ বন্ধ করে দিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এয়ার ফোর্স টু ‘এ করে নেভাদার লাস ভেগাসের পথে গমন করেন। ইসরাইলে হামাসের হামলার পর তারা বৃহস্পতিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইহুদি,আরব এবং মুসলিম সম্প্রদায়গুলোসহ যুক্তরাষ্ট্রের সুরক্ষার প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১০

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১১

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১২

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৩

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৪

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৫

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৬

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৭

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৯

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

২০