বাংলা সংবাদ ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক সাইদুলকে আটক করতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান

মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভাধীন আইলাপুর (গাজিটেকার) গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে।

 

সাইদুল ইসলাম মৃত আব্দুল খালিকের সন্তান। সাইদুল বাড়িতে অবস্থান করছে, এমন একটি গোপন খবর পেয়ে গত শনিবার ৫ অক্টোবর পৌনে সাতটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী তার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালায়। সেনাবাহিনীর আগমন টের পেয়ে চোরাচালান চক্রের হোতা সাইদুল ইসলাম পালিয়ে যায়।

উল্লেখ্য, সাইদুল ইসলাম সোনা, হুন্ডি, ইয়াবাসহ সিলেট বিভাগের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক। ইতোপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলেও সে রয়েছে নিরাপদে। সাবেক আইজিপি বেনজীরসহ অর্ধশতাধিক কর্মকর্তাদের অবৈধভাবে উপার্জিত টাকা আরব আমিরাত, কাতার, লন্ডন, সৌদি আরব, কানাডা ও ফ্রান্সে নিজে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পুঁজি বিনিয়োগ করেছে।

 

সূত্র থেকে জানা যায়, সাবেক আইজিপি বেনজীরের বড় অংকের টাকা সাইদুল ডলার বানিয়ে দিতে সহায়তা করেছে। তার রয়েছে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ও অবৈধ অস্ত্র। এছাড়াও সিলেটের বাসায় গুরুত্বপূর্ণ বিভিন্ন অবৈধ মালামাল রয়েছেও বলে সূত্র জানায়। সাইদুল ইসলামের নামে হত্যার হুমকি প্রদান, চুরি, ইয়াবা এবং চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। এতসব মামলা থাকলেও সে আওয়ামী লীগের পুলিশ বাহিনীর মদদে ছিল একেবারে ধরাছোঁয়ার বাইরে। সাইদুলের পরিবারের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, সাইদুল বর্তমানে সিলেট শহরে অবস্থান করছে এবং তার আহত ভাইকে হাসপাতালে চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে। এছাড়া জানা গেছে, সে বিদেশে পাড়ি জমানোর পায়তারা করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০