৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্যান্য কবিতাগুচ্ছ-২

আজকাল
দে বা শী ষ দা শ

আজকাল কেন জানি শুধু নিরবতার
সান্নিধ্যে মন যেতে চায় ।
আজকাল কেন জানি মন নিরবে
নিভৃতে ভালোবাসতে চায় ।
আজকাল কেন জানি মন নির্জনতায়
গা ভাসিয়ে দিতে চায় ।
আজকাল কোলাহল থেকে মন চায়
দূ…রে কোথাও হারিয়ে যেতে।
আজকাল মন চায় প্রকৃতির সাথে
সংগোপনে কথা বলতে।
আজকাল মন চায় পুরনো
এ্যালবামে চোখ বুলিয়ে অতীতের
ইতিহাস খুঁজতে ।
আজকাল মন কি যে চায়,
গোধূলির পশ্চিম আকাশে সূর্যের
অস্ত যাওয়ার দিকে ধায়।
আজকাল মন চায় প্রেয়সীর হাত
ধরে নির্ভরতার আশ্রয় পেতে।
আজকাল মন চায় মানুষের জন্য
কিছু করে মানুষের মাঝে বেঁচে থাকতে।
আজকাল মন চায় কিছু একটা বলতে,
কিছু একটা করতে, কিছু একটা দিতে,
পৃথিবীর মানুষের মাঝে, কিন্তু কিছু নেই,
কিছু নেই আমার, আছে শুধু স্বার্থহীন
অসীম ভালোবাসা যার কোন শেষ নেই।


আচানক গোধূলি

মৃ ণা ল কা ন্তি দা স

কিছু ব্যথা ঢাকা থাক, চাপা থাক অশ্রুর ঢল,
আমিও চেনাই তোকে
কত প্রিয় এই মাটি, কত প্রিয় এই খোলা জল।

কিছু কথা ভুলে যাই, ভুলে যাই অধিকারহীন,
আমার পিতার সেই দেশে
আমিও শেখাই তোকে, জমে আছে জন্মের ঋণ!

গোধূলির আচানক আলো, আচানক তীব্র আঁধার,
হাসিমুখে বেঁচে যেতে হবে
বুক ভেঙে আসুক কারণ যতই, ডুকরে কাঁদার…

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০