১৬ নভেম্বর ২০২৩, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের ওপর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গত মাসে ইসরাইলের ওপর আকস্মিক হামলার পর গোষ্ঠীটি এবং এর অন্যতম মিত্র ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ইরানি অর্থায়ন বন্ধ করার চেষ্টা করছে তারা।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলিন এক বিবৃতিতে বলেছেন, এই দুই দেশ হামাসকে তাদের নৃশংসতা চালিয়ে যাবার জন্য তহবিল সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষমতা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

ইয়েলিন বলেন, “হামাসের কর্মকাণ্ড ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করেছে এবং একই সাথে দেখিয়েছে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নভাবে ঘটে না। আমাদের অংশীদারদের সাথে একত্রে আমরা হামাসের আর্থিক অবকাঠামোর অবনতি ঘটাতে, তাদের বাইরের তহবিল থেকে বিচ্ছিন্ন করতে চাই। তাদের জঘন্য কর্মকাণ্ডে অর্থায়নের জন্য নতুন তহবিল চ্যানেলগুলি বন্ধ করার জন্য আমরা পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছি।”

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, “হামাস ও এর সহযোগীদের অপব্যবহার থেকে” আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসরাইল বলছে, হামাস যোদ্ধারা গত মাসে ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে ১,২০০ লোককে হত্যা করেছে।তারা প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে মাত্র চারজনকে মুক্তি দেয়া হয়েছে। অপরদিকে ইসরাইলের বিমান হামলায় হাজার হাজার নারী ও শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসের মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসরাইল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও অন্যান্য দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০