বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল মিশিগানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গতকাল ৫ এপ্রিল রোজ রোববার হ্যামট্রামিক সিটির বনফুল রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সেচ্ছাসেবক দল মিশিগানের সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেম মুর্শেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আবুল হোসেন গিয়াস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফেজ শাহেদ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সেচ্ছা সেবক দল নেতা শিপলু আহমদ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসিদ ও মুজিব আহমদ মনির, বকুল তালুকদার, আব্দুল বাছিত ,হাবিবুর রহমান হাবিব, ওয়াসিমুজ্জামান রনি,নাজমুল হক কামাল, জিল্লুর রহমান জিলু, কামাল হোসেন লিলু , জামিল আহমদ , রেজাউল করিম শামিম,আব্দুর মারুফ খান, পারভেজ আহমদ,রেজউল হাসান রেজা, ফয়জুল ইসলাম ,এমাদ উদ্দিন।
বক্তব্য রাখেন নিজাম উদ্দিন মাস্টার, রেজওয়ান আহমদ রাজন ,বশির মিয়া , আসলাম উদ্দিন, আবুল হাসান ,ছাব্বির আহমদ , ছাব্বির খান,সামসু মিয়া , সামসুল হক, সিরাজ আহমদ, মকসুদুল করিম ,আবদুল্লাহ আল মান্না, তাজুল ইসলাম শিপলু, শিপার আহমদ , ফাহিম আহমদ,রনি দে, এমদাদ আহমদ ,শাহেদ আহমদ,আবু রাসেল ও কামরুল ইসলামসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহ ৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদদের এবং একইসঙ্গে ফ্যাসিবাদী শাসনের নির্যাতনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
এ ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাফল্য ও দির্ঘায়ু কামনা এবং মিশিগানে বসবাসরত সাবেক ছাত্রদল নেতা কাদের আজাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন মিশিগান বিএনপির সাবেক ধর্ম বিশয়ক সম্পাদক হাফিজ আফজাল হোসেন । সভায় বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মিশিগান বিএনপিকে আর ও গতিশীল করতে ঢেলে সাজানোর পরামর্শ দেন।
মন্তব্য করুন