বাংলা সংবাদ ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের নাম নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে

ধারাবাহিকতা ধরে রেখে এ সপ্তাহেও র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। ব্যতিক্রম কিছু না ঘটলে বা বড় কোনো টুর্নামেন্ট চলমান না থাকলে প্রতি বুধবারই দল ও খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ করা হয়ে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো ‘র‍্যাঙ্কিং-ধারাবাহিকতা’ ছিল সাকিব আল হাসানেরও। আলাদাভাবে ব্যাটিং, বোলিংয়ে যা-ই থাকুক, সপ্তাহ শেষের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকত বাংলাদেশের তারকা ক্রিকেটারের নাম। তা–ও দু-চার সপ্তাহ বা চার-ছয় মাস নয়, বছরের পর বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানটা ছিল সাকিবের জন্য ‘বরাদ্দ’।

 

তবে সেই দিন এখন অতীত। তা–ও এতটাই যে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নামই নেই সাকিবের। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। পরিবর্তিত বাস্তবতায় সেটা না হলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের নাম ঠিকই আছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব নেই, অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন শীর্ষে ছিলেন এ দুই সংস্করণেই।

সাধারণত, একজন খেলোয়াড়ের নাম র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করে কয়েকটি মানদণ্ড বিবেচনায়। যে মানদণ্ডের পুরো কাজটাই হয় অ্যালগরিদমের ভিত্তিতে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই। র‍্যাঙ্কিংয়ে ফুটে ওঠে একজন খেলোয়াড় সমসাময়িক অন্যদের তুলনায় কোথায় অবস্থান করছেন। ১ নম্বরে থাকা মানে সবার চেয়ে ভালো। এই ১ নম্বর বা ১০০ নম্বর নির্ণয়ে অনুসরণ করা হয় কিছু সুনির্দিষ্ট নিয়ম। শুধু ব্যাট হাতে কত রান বা বল হাতে উইকেটই নয়, বিবেচনায় নেওয়া হয় ওই রান বা উইকেট ম্যাচের কোন পরিস্থিতিতে এসেছে আর প্রতিপক্ষ দলের শক্তিমত্তা কেমন ছিল।একজন ক্রিকেটার পারফরম্যান্স দিয়ে যেমন র‍্যাঙ্কিং তালিকায় প্রবেশ করে শীর্ষে উঠে যেতে পারেন, আবার খারাপ খেলার কারণে পেছাতে পেছাতে তলানিতেও চলে যেতে পারেন। কিন্তু সাকিবের নাম তো ওয়ানডে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের কোথাওই নেই। বোঝাই যাচ্ছে, বাদ পড়ে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০