admin
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

নিউইয়র্কের জ্যামাইকার সেন্টারলাইট হেলথকেয়ারের Program of All-Inclusive Care for the Elderly (PACE )-এর আওতাধীন সাউথ এশিয়ান কালচারাল সেন্টার তাদের দুই বছর পূর্তি উদযাপন করেছে। গত ২৮ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এবং সেন্টারলাইটের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে কেন্দ্রটির অগ্রগতি এবং Alternative Care Setting হিসেবে এর গুরুত্ব তুলে ধরেন।

 

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সেন্টারলাইট হেলথকেয়ারের চিফ অপারেশনস অফিসার প্যাট্রিসিয়া কনেলি এবং থেরাপিউটিক রিক্রিয়েশনের পরিচালক ক্যাথলিন কিগান। তাঁরা জানান, উদ্বোধনের সময় যেখানে প্রতি সপ্তাহে মাত্র চারজন অংশগ্রহণকারী সেবা গ্রহণ করতেন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। তাঁদের মতে, এটি কেন্দ্রটির প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ।

 

কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে অংশগ্রহণকারীরা নিজেদের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবেশে নামাজ, ধ্যান, ঐতিহ্যবাহী খাবার গ্রহণ এবং মাসে শতাধিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। যোগব্যায়াম, হস্তশিল্প, সৃজনশীল কার্যক্রমের পাশাপাশি হোলি, দীপাবলি ও ঈদের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপন অংশগ্রহণকারীদের সামাজিক সংযোগ বাড়াতে এবং মানসিক সুস্থতা উন্নয়নে ভূমিকা রাখছে।

 

উদযাপন উপলক্ষে অংশগ্রহণকারীদের একটি দল নৃত্য পরিবেশন করে, যা কেন্দ্রটির প্রতি তাঁদের কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখা হয়।
সেন্টারলাইট পেসের অংশগ্রহণকারী নাসরিন জানজুয়া তাঁর অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই কেন্দ্রে যুক্ত হওয়ার পর তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। আগে তিনি ঘরে একাকী সময় কাটাতেন, তবে এখন নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মানসিকভাবে ভালো বোধ করছেন। পাশাপাশি তিনি ফ্লাশিংয়ে অবস্থিত সেন্টারলাইট পেস কেন্দ্রে চিকিৎসা, ব্যায়াম ও থেরাপি সেবা গ্রহণ করছেন।

 

সেন্টারলাইট হেলথকেয়ার পেস কর্তৃপক্ষ জানায়, তারা বয়স্কদের জীবনের মান উন্নয়নে সাংস্কৃতিকভাবে সংবেদনশীল সেবা, মানসম্মত চিকিৎসা, সামাজিক সহায়তা এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। উল্লেখ্য, সেন্টারলাইট হেলথকেয়ার পেস নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার, নাসাউ ও ওয়েস্টার্ন সাফোক কাউন্টিতে ৫৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য সমন্বিত ও কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদান করে। চিকিৎসক, নার্স, ডায়েটিশিয়ান, সমাজকর্মী ও পুনর্বাসন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আন্তঃবিভাগীয় দল অংশগ্রহণকারীদের নিজ নিজ বাসস্থানে নিরাপদ ও স্বাধীনভাবে জীবনযাপনে সহায়তা করে। পাশাপাশি বিকল্প সেবা কেন্দ্রগুলো ছোট ও ঘনিষ্ঠ পরিবেশে সামাজিক যোগাযোগ, ব্যক্তিগত যত্ন, বিনোদনমূলক কার্যক্রম ও খাবারের ব্যবস্থা করে থাকে, যা বয়স্ক অংশগ্রহণকারীদের জন্য উপযোগী হিসেবে বিবেচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

১০

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

১১

নির্বাচন ঘিরে বাংলাদেশে অপতথ্যের বিস্তার, অধিকাংশই ভারত থেকে

১২

মিশিগানের ডেট্রয়েটে বাংলাদেশি কনসুলেট স্থাপনে মার্কিন অনুমোদনের অপেক্ষায়

১৩

এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

১৪

ইরান সংকট: মুক্তি বনাম মালিকানা বদলের অন্তহীন ফাঁদ

১৫

চাঁদে মানব শহর গড়তে ১০ বছরের টাইমলাইন দিলেন ইলন মাস্ক

১৬

নাগরিক অধিকার আন্দোলনের অগ্রদূত মার্টিন লুথার কিং জুনিয়র

১৭

নির্বাচন ছাড়াই যাঁরা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন

১৮

কানাডার সব পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৯

অভিবাসীদের আতঙ্কের নাম এখন গ্রেগরি বোভিনো

২০