১ অক্টোবর ২০২২, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লো প্রেসারে যে খাবার উপকারী

সুস্থ থাকার জন্য ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিক রাখা জরুরি কারন রক্তচাপ বেড়ে গেলে বা কমে গেলে সেখান থেকে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা। এজন্য উচ্চ রক্তচাপে যেমন ভয় থাকে তেমনই নিম্ন রক্তচাপেও থাকে একইরকম ভয়। আমাদের মধ্যে আছেন যারা লো ব্লাডপ্রেশার সমস্যায় ভুগছেন। সাধারানত নর্মাল ব্লাড প্রেশার ১২০/৮০ থাকে কিন্তু সেটি যদি ৯০/৬০ পৌঁছে যায়, তখন এটি চিন্তার বিষয় এজন্য যে লো প্রেশারের কারণে হার্ট, ব্রেন, কিডনি ও ফুসফুসের সমস্যা হতে পারে।
লো প্রেশারের ফলে মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে। তাই প্রেসার কমে গেলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেয়া জরুরি। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে গেলে সবসময় খাবেরের দিক খেয়াল রাখতে হবে। একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলেও ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে। তাই ব্লাড প্রেশার কমে গেলে এমন খাবার খেতে হবে যা বাড়াতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক কি কি খাবার ব্লাড প্রেশার স্বাভাবিক হতে সাহায্য করবে।

ব্লাড প্রেশার লো হলে কফি পান করুন
হঠাৎ ব্লাড প্রেশার লো হয়ে গেলে সেই অবস্থায় তাড়াতাড়ি কফি পান করুন । কারণ কফির মধ্যে আছে ক্যাফেইন যা রক্তচাপ বৃদ্ধি করবে। ফলে লো প্রেশার থেকে স্বাভাবিক হবে। এতে আপনি দ্রুতই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

লবণ খান
অতিরিক্ত লবণ খাওয়ার অনেক ক্ষতিকর দিক আছে তবে লবন লো ব্লাডপ্রেশার সমস্যায় উপকারি। আমাদের শরীরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ লবণ গ্রহণ করা জরুরি। এজন্য প্রতিদিন পরিমিত লবণ খেতে হবে। কারণ যদি আপনার লো ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয় তবে সঙ্গে সঙ্গে কিছুটা লবণ খেয়ে নিন। লেবু-পানির সঙ্গে মিশিয়ে খেলে শরীরে দ্রুত শক্তি আসবে।

বাদাম অনেক উপকারি
বাদাম খাওয়ার অনেক উপকারিতা। এটি কিন্তু কাজ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও। রাতে একমুঠো বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেটি ফুটিয়ে ঠান্ডা করে পিষে নিন। ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে এটি খেতে পারেন। হঠাৎ প্রেশার কমে গেলে এই খাবার খেলে তা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

ডার্ক চকোলেট
চকোলেট অবশ্যই আপনি স্বাদের জন্য খান তবে আপনার বিপি কম থাকলে তবেই ডার্ক চকোলেট খান। এটিতে ফ্ল্যাভ্যানলস নামে একটি রাসায়নিক পদার্থ রয়েছে, যা শরীরের ওজন এবং চর্বি রক্তের মাত্রা পরিবর্তন না করে বর্ধিত বিপি হ্রাস করার ক্ষমতা রাখে।
প্রতিদিন ২-৩ লিটার পানি পান করুন। শরীরে পানির পরিমাণ কমে গেলে প্রেশার লো হবেই। তাই বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করার পরামর্শ দেন। শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে নিয়মিত ডাবের পানি, লেবুর শরবত ইত্যাদি পান করা উচিত।

ফোলেট রয়েছে এমন খাবার গ্রহন করুন
ভিটামিন বি কমপ্লেক্সের পুষ্টি উপাদান শরীরকে সুস্থ রাখে। রক্তাল্পতার সমস্যাও এড়ায় এই ভিটামিন বি কমপ্লেক্সের পুষ্টি উপাদান। লেবু জাতীয় ফল, শাক, মেটে আলু, মুসুর ডাল এবং সিদ্ধ ডিম হলো ফোলেট সমৃদ্ধ খাবার। রক্তচাপ কমে যাওয়ার সমস্যা হলে এগুলো তাৎক্ষণিক খেতে পারেন।

ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার খান
খাদ্যতালিকায় ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার কম থাকলে রক্তাল্পতার আশঙ্কা দেখা দেয়। তা থেকেও রক্তচাপ কম হয়ে যেতে পারে। সেই জন্য ডিম, চিকেন ব্রেস্ট, দই, বিফ লিভার, স্যামন মাছ ইত্যাদি খেতে পারেন। এগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২। এছাড়াও বাদাম, কিসমিস, মধু, খাবার স্যালাইন খেতে পারেন। যা তাৎক্ষণিকভাবে রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্যে করবে।

(ডা. শুভাশিশ রাই, মেডিকেল অফিসার, ন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে ফিরছে প্রাণ, হাকালুকিতে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা

মিশিগানে বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন।

দ্রুত ভিসা ও গ্রিন কার্ড পেতে যুক্তরাষ্ট্রে বাড়ল প্রিমিয়াম প্রসেসিং ফি

ফুড স্ট্যাম্প পেতে নতুন নিয়ম: মাসে ৮০ ঘণ্টা কাজ বা পড়াশোনা বাধ্যতামূলক

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

১১

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

১২

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

১৩

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১৪

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১৫

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১৬

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৮

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৯

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

২০