মো. সাহাবুদ্দিন বাংলাদেশে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতিসংঘের দফতর অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দায়িত্বে বাংলাদেশে নির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন সফল হবেন বলে আশা করি। তার নেতৃত্বে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব পরিচালনা করবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন।
মন্তব্য করুন