
রাগের বশে আস্ত মোবাইল গিলে ফেলেছেন ১৫ বছর বয়সী এক কিশোরী । চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে মুঠোফোনটি বের করে আনেন। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় এই ঘটনা ঘটে।
সম্প্রতি রাগের বশে নিজের মাল্টিমিডিয়া মুঠোফোন গিলে ফেলে সে। এর পর তার পরিবার তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি গুরুতর বিবেচনায় সেখানকার চিকিৎসকেরা তাকে গোয়ালিয়র হাসপাতালে পাঠিয়ে দেন। কী কারণে কিশোরি মোবাইল গিলে ফেলেছেন তা জানা যায়নি।
হাসপাতালের প্রধান আর কে এস ধাকাদ বলেন, ‘ভালো হয়েছে যে, ভিন্দ জেলা হাসপাতালের চিকিৎসকেরা কিশোরীকে দ্রুতই গোয়ালিয়রে পাঠিয়েছেন। এখানকার চিকিৎসকেরা একটি অস্ত্রোপচার করে মুঠোফোনটি তার পাকস্থলী থেকে বের করেন। কিশোরী এখন সুস্থ আছে।’
মন্তব্য করুন