যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানিসহ ২০০ মিলিয়নেরও বেশি লোক এই ঝড়ের কবলে পড়েছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যন্ত।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানান, তাদের শুক্রবারের প্রকাশিত মানচিত্রে এই সময়ের মধ্যে সবচেয়ে বিস্তৃত এলাকাজুড়ে আবহাওয়া সতর্কতা ও পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির মন্টানা রাজ্যে তাপমাত্রা এতটাই কমেছে গেছে যে, গরম পানি ছুড়ে দিলে মুহূর্তেই তা বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।
এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি পাত্রে পানি গরম করে তা ছুড়ে দিচ্ছেন। সেই পানি মাটিতে পড়ার আগেই তুষারকণায় পরিণত হচ্ছে।
মন্টানার এল্ক পার্কে তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। মিশিগান রাজ্যের হেল শহর পুরো জমে রয়েছে। শুক্রবার রাতে সেখানে তাপমাত্রা ছিল-১৭ ডিগ্রি সেলসিয়াস।
হেল শহরের এমিলি নামে এক দোকানকর্মী বলেন, এখানে ঠান্ডা, সময়ের নরকে আছি। সাউথ ডাকোটার স্থানীয় এক কর্মকর্তা বলেন, নেটিভ আমেরিকানরা জ্বালানি পুড়িয়ে শেষ করার পর কাপড়ে আগুন দিচ্ছেন নিজেদের গরম রাখার জন্য।
শুক্রবার তুষারঝড়ে দেড় মিলিয়নেরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েন। হাজারো ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়।
মন্তব্য করুন