যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের ট্যাক্স ফাইলিং মৌসুম ২৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) জানিয়েছে করদাতারা ২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাখিল করতে পারবেন। প্রায় ১৬৪ মিলিয়ন রিটার্ন জমা পড়বে, যার বেশির ভাগই ই-ফাইল মাধ্যমে হবে। আইআরএস সতর্ক করেছে যে ট্যাক্স সময় স্ক্যামারদের তৎপরতা বাড়ে, তাই ব্যক্তিগত তথ্য যেমন সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্মতারিখ বা ব্যাংক তথ্য ইমেইল বা ফোনে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সাধারণত আইআরএস সরাসরি ফোন করে যোগাযোগ করে না।
এই মৌসুমে “One Big Beautiful Bill” আইনের অধীনে কিছু নতুন কর সুবিধা পেতে পারবেন করদাতারা — যেমন টিপস ও ওভারটাইম আয়, গাড়ির ঋণের সুদ, এবং প্রবীণদের বাড়তি ছাড় দাবি করা যাবে। আইআরএস দ্রুত রিফান্ডের জন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট ব্যবহারের পরামর্শ দিচ্ছে, কারণ কাগজের চেক ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। ডিজিটাল পেমেন্ট বা মার্কেটপ্লেস থেকে পাওয়া আয়সহ অনেকেই ঋড়ৎস ১০৯৯-ক/১০৯৯-ঘঊঈ পাবেন এবং সব করযোগ্য আয় রিটার্নে উল্লেখ করা বাধ্যতামূলক।
যাদের আয় কম বা যারা বিশেষ সহায়তায় নেতৃত্ব পান, তারা ইউএসএস (ওজঝ ঋৎবব ঋরষব), ঠওঞঅ, ঞঈঊ বা গরষঞধী প্রোগ্রামের মতো বিনামূল্যে ফাইলিং সুবিধা ব্যবহার করতে পারেন। আইআরএস ও কর বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে সততার সঙ্গে রিটার্ন ফাইল করলে সাধারণত কোনো সমস্যা হয় না, এবং প্রয়োজনে ট্যাক্স এজেন্ট/সিপিএ-র সহায়তা নেওয়া যায়।
মন্তব্য করুন