
মেসি তার ব্যক্তিগত ক্যারিয়ারে নিজেকে পৌছে নিয়েছেন কিংবদন্তিদের পর্যায়ে। জীবনে শুধু বাকি ছিল আর্জেন্টাইন এই সুপারস্টারের বিশ্বকাপ জয় । আর সেটা পূরণ করে নিয়েছে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ।
শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে আর্জেন্টিনা।
বিশ্বকাপজয়ী এই তারকাকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলছেন স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও রামোস।
পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ডিফেন্ডার বলেন, বেশ কয়েক বছর মেসির বিপক্ষে খেলা আমার জন্য ভোগান্তির ছিল। আমি এখন তাকে উপভোগ করছি। সেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।
রিয়াল মাদ্রিদে ১৬ মৌসুম কাটিয়েছেন রামোস। তখন বার্সেলোনায় খেলতেন মেসি। এ সময়ে অনেকবারই রামোসকে ড্রিবলিং করে বোকা বানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
মন্তব্য করুন