
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর থেকে সেনাদের পিছু হটার ইঙ্গিত দিয়েছে । বুধবার (৫ এপ্রিল ) পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ইঙ্গিত দিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের মধ্যে বাখমুতের পরিস্থিতি সবচেয়ে কঠিন। শহরটি কয়েক মাস ধরে রুশ সেনাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু।
জেলেনস্কি আরও বলেন ,মিত্র দেশের কাছ গোলাবারুদ সরবরাহ করা হলে ইউক্রেনীয় প্রতিরক্ষা জোরদার হবে। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের সেনাবাহিনীর ক্ষতি না করা। নিশ্চিতভাবে যদি পরিস্থিতি আরও তীব্র হয় এবং ঘেরাওয়ের ফলে আমাদের আরও সেনা হারানোর ঝুঁকি দেখা দেয় তাহলে রণক্ষেত্রের সেনাপতির উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে। আমি এ বিষয়ে নিশ্চিত।
জেলেনস্কি বলেন, তবে এখন পর্যন্ত বাখমুত শত্রুরা নিয়ন্ত্রণে নিতে পারেনি। এই হলো আজকের পরিস্থিতি।
পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাকে পাশে নিয়ে জেলেনস্কি বলেন, কিন্তু ইউক্রেনে আরও উপযুক্ত গোলাবারুদ যত দ্রুত পৌঁছাবে আমরা শুধু বাখমুত নয়, পুরো দেশের ভূখণ্ডের জন্য দ্রুততার সঙ্গে লড়াই করতে পারব।
মন্তব্য করুন