৬ ডিসেম্বর ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস প্রদর্শন করা হবে না

সামাজিক যোগেযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলের ইন্টারেস্ট অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলছে মেটা। আগামী ডিসেম্বরের প্রথম দিন থেকে বড় ধরনের এ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাকারবার্গের প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেওয়া শুরু করেছে। নতুন আপডেটের ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য আর প্রদর্শন করা হবে না। ইতোমধ্যে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হয়েছে। ফেসবুকের পাঠানো নোটিফিকেশনে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’-এই চারটি তথ্য দেখাবে না। এতদিন ব্যবহারকারী তাদের রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের ‘ইন্টারেস্টেড ইন’ ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেত।

.তবে এসব তথ্য সংরক্ষণের জন্য ডাউনলোড করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
এতদিন প্রোফাইল অ্যাকাউন্টে সেক্স, পলিটিক্যাল ভিউ, রিলিজিয়াস ভিউ প্রদর্শন করত। ১ ডিসেম্বর থেকে এগুলোও বাদ যাচ্ছে।

মেটার মূখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীদের কাজ সহজ করতে এ পরিবর্বতনগুলো আসছে। যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি- এ শ্রেণিগুলো মুছে দেওয়া হবে। এ পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।

.এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের মতো বিষয়বস্তু লক্ষ্য করতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছিল। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ফেসবুক ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পোস্ট, জাতি বা জাতিসত্তা বিষয়ক কথাবার্তা, রাজনৈতিক সংশ্লিষ্টতা, ধর্ম, যৌনতা, সংস্থা বা ব্যক্তির সঙ্গে মিথস্ক্রিয়াগুলির ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের খুঁজে বের করতে পারতেন। কিন্তু চলতি বছর থেকে এড এ টার্গেটিং অপশন মুছে ফেলা হয়েছে।

 

আরও পড়ুনঃ বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছেন ঋষি সুনাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০