বড়লেখা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ব্লু-বার্ড কিন্ডার গার্টেন (কেজি) স্কুলটির সূচনা লগ্ন থেকেই প্রত্যাশিত ফলাফল অর্জনের করে আসছে। যা বর্তমান পর্যন্ত অব্যাহত রয়েছে।
আলোকিত মানুষ গড়ার অনন্য বিদ্যাপীঠ বড়লেখা উপজেলার কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেন (কেজি) স্কুলটি এবার ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করে নতুন কীর্তি সৃষ্টি করেছে ।
স্কুলের প্রিন্সিপাল মো. শাহেদ আহমদ জানান, প্রতিষ্ঠানের সভাপতি নাজমুল ইসলামের দিক নির্দেশনায় অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করায় প্রতিটি পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করছে।
ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলো, মো. ফাহি হাসান, শাহরিয়ার রাহিব, আদিব আহমদ, নুরা সাইফ, সূবর্ণা মোস্তফা প্রমি, ফাহমিদা আক্তার খাদিজা, তারনিম লতিফ ও মিথিলা দেবনাথ মৌমি।
এদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল ইসলাম জানান, অভিভাবকদের নিকট থেকে যে প্রতিশ্রুতি নিয়ে তাদের সন্তানকে স্কুলে ভর্তি করা হয়, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করলে ধরে নেন সেই প্রতিশ্রুতি তারা পুরণ করতে পেরেছেন। এতে সবারই আনন্দ লাগে। তার স্কুলের শতভাগ শিক্ষার্থী ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করায় তিনি মেধাবী শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন