৪ ফেব্রুয়ারী ২০২৩, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নিষিদ্ধ উইকিপিডিয়া

জনপ্রিয় বিশ্বকোষ উইকিপিডিয়া পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে । উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে  ধর্মীয় বিদ্বেষমূলক কন্টেন্ট  সরানোর সময় বেঁধে দিয়েছে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো না সরানোয় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

সাধারণ জ্ঞানের জন্য বিশ্বের লাখ লাখ মানুষ উইকিপিডিয়া ব্যবহার করে থাকেন। কিন্তু টেলিকমিউনিকেশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ‘বিতর্কিত কন্টেন্ট’ না সরানোয় পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

পিটিএ জানিয়েছে, উইকিপিডিয়া তাদের নির্দেশনার কোনো জবাব দেয়নি এবং কন্টেন্টও সরায়নি।

সংবাদমাধ্যম দ্য ডনের সঙ্গে পিটিএ-এর মুখপাত্র মালাহাত ওবাইদ বলেছেন, ‘প্রাথমিকভাবে নির্দেশনা না মানায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে যদি নির্দিষ্ট ওই কন্টেন্টগুলো মুছে দেওয়া হয়।’

শনিবার পাকিস্তানে উইকিপিডিয়ায় প্রবেশের চেষ্টা করা হলে মোবাইল বা কম্পিউটারের পর্দায় ‘এই সাইটে প্রবেশ করা সম্ভব নয়’ লেখাটি ভেসে উঠেছে।

উইকিপিডিয়ার পরিচালক সংস্থা উইকিমিডিয়া শুক্রবার জানায়, উইকিপিডিয়ায় কি ধরনের কন্টেন্ট যুক্ত করা হয় এ নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয় না।

উইকিপিডিয়া নিষিদ্ধ হওয়ার আগে উইকিমিডিয়া সতর্কতা দিয়ে বলেছিল, ‘আমরা বিশ্বাস করি তথ্য পাওয়া একটি মানবাধিকার। পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ মানে বিশ্বের পঞ্চম জনবহুল দেশের জনগণকে বিনামূল্যে তথ্য পাওয়া থেকে বঞ্চিত করা। যদি এমনটি চলতে থাকে তালে এটি সবাইকে পাকিস্তানের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে তথ্য পাওয়া থেকে বঞ্চিত করবে।

সূত্র: দ্য ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০