২১ অক্টোবর ২০২৩, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দু’জন আমেরিকান পণবন্দীকে মুক্তি দিল হামাস

ইসরাইল জানিয়েছে যুক্তরাষ্ট্রের দু’জন পণবন্দীকে হামাস মুক্তি দিয়েছে। ৭ অক্টোবর হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর থেকে তাদেরকে গাজায় বন্দি করে রাখা হয়।

জুডিথ ও নাটালি রানানকে ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামাস যখন হামলা চালায় তখন তাদের অপহরণ করা হয় বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহুর দপ্তর শুক্রবার জানায় ।

নেতেনইয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এই দুই নারীকে গাজা সীমান্তের কাছে নাহাল ওজ কিবুজ থেকে ইসরাইলের মধ্যাঞ্চলে নিয়ে আসা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে এরা দু’জন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর ইভ্যান্সটন শহরতলির বাশিন্দা।

পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এদের মুক্তির পর বলেন তিনি এই দুই পণবন্দির মুক্তিকে স্বাগত জানাচ্চেণ এবং পরিবারের এই স্বস্তির বিষয়টি অনুভব করছেন তবে বলেন শিশু ও বয়স্ক লোকসহ আরও অনেকে বন্দি রয়েছেন।

শুক্রবার সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় ব্লিংকেন বলেন তিনি এবং প্রেসিডেন্ট জো বাইডেন তাদের মধ্যপ্রাচ্য সফরের সময় কয়েকজন পণবন্দির পরিবারের লওকদের সঙ্গে কথা বলেছেন।

ব্লিংকেন বলেন, “ তাঁরা যে দূশ্চিন্তার মধ্যে রয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । কোন পরিবারকে কোথাও যেন এই নিপীড়নের অভিজ্ঞতা বহন করতে না হয়”।

অবশিষ্ট পণবন্দিদের সম্পর্কে তিনি আরও বলেন , “ যুক্তরাষ্ট্র সরকার প্রতিদিন, প্রতিমূহুর্তে তাদের মুক্তি নিশ্চিত করতে কাজ করে যাবে এবং তাদের ফিরিয়ে আনবে”।

ব্লিংকেন এই পণবন্দিদের মুক্তির লক্ষ্যে কাতারিদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান ।

শুক্রবার এই পণবন্দির মুক্তি সত্বেও গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান আক্রমণ অব্যাহত রয়েছে। ইসরাইলের নির্দেশ মতো উত্তরাঞ্চল থেকে সেখানে অনেক বেসামরিক নাগরিক চলে গেছেন।

এ দিকে ইসরাইল লেবাননের সীমান্তবর্তী একটি জন অধ্যূসিত শহর খালি করাচ্ছে । মনে করা হচ্ছে গাজায় স্থল আত্রমণ শুরু করার এ হচ্ছে সর্বসাম্প্রতিক ইঙ্গিত।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, কয়েক ডজন ত্রাণ-বোঝাই ট্রাক মিশর ও গাজা ভূ-খণ্ডের সীমান্তে আটকে রয়েছে। এই “জীবনরক্ষাকারী ” ত্রাণ সরবরাহের অনুমতি দিতে হবে। আশা করা হয়েছিল এগুলো শুক্রবার সেখানে প্রবেশ করবে কিন্তু গাজায় এগুলির প্রবেশ করার আশা ক্ষীণ হয়ে আসছে।

সাইনাই মরুভূমির উত্তরাঞ্চলে মিশর-নিয়ন্ত্রিত রাফাহ সীমান্ত ক্রসিং-এর সামনে সাংবাদিকদের গুতেরেস বলেন, “আমাদের প্রয়োজন—আমাদের একান্ত প্রয়োজন এই ট্রাকগুলিকে সচল করা, যত দ্রুত সম্ভব এবং যত সংখ্যক প্রয়োজন ততটা।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০