যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে একজন নিহতের ঘটনার পর সেখান থেকে এই কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্য গভনর টিম ওয়ালজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়ে ওয়ালজ বলেন, মিনিয়াপোলিসের রাস্তায় আরেক আমেরিকান নাগরিক হত্যার শিকার হওয়ার আগেই সেখান থেকে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) কর্মকর্তাদেরকে শহর থেকে সরিয়ে নিন।
অভিবাসন কর্মকর্তাদের গুলিতে মিনিয়াপোলিসে প্রথেমে এক নারী নিহতের ঘটনা এবং এরপরও ব্যাপক দমনাভিযান ঘিরে কয়েক সপ্তাহের বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে শনিবার আরেকজন নিহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স ৩৭। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় গুলি এবং এই প্রাণহানির ঘটনা নিশ্চিত করে জানিয়েছে।
অবৈধ অভিবাসীদের ধরতে মিনিয়োপোলিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মকর্তা পাঠানোকে কেন্দ্র করে অঙ্গরাজ্যটিতে যে অসন্তোষ বিরাজ করছিল, নতুন এ ঘটনা তাতে আগুনে ঘি ঢালল।
মন্তব্য করুন