২৬ এপ্রিল ২০২৩, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের ব্যর্থ চন্দ্র অবতরণ নিয়ে যা জানা গেল

চন্দ্র যাত্রায় ইতিহাস সৃষ্টি করতে জাপানের একটি মহাকাশ কোম্পানির চালানো প্রচেষ্টা দৃশ্যত ব্যর্থ হয়েছে। কোম্পানির অবতরণ যান তাদের বর্ণনা করা “হার্ড ল্যান্ডিং” বা কঠিন অবতরণ করে এবং এর সাথে যোগাযোগ হারিয়ে যায়।

আইস্পেসের তৈরি যানটি ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেস এক্স’এর একটি রকেটে যাত্রা শুরু করেছিল।

এনএইচকে ওয়ার্ল্ড বাংলা এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসের ১৩ তারিখে যানটি চন্দ্র পৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার উপরের কক্ষপথে প্রবেশ করে। বুধবার যানটির চাঁদের উত্তর গোলার্ধের একটি খাদের কাছে অবতরণ করার কথা ছিল।

কোম্পানি বলছে অবতরণের সময়সূচী থেকে যানটির সাথে যোগাযোগ স্থাপন করতে তারা সক্ষম হয় নি।

প্রকৌশলীরা বলছেন যানটি সম্ভবত চাঁদের উপরিভাগ থেকে এর উচ্চতা সঠিকভাবে হিসাব করে নিতে ব্যর্থ হয়েছে। তারা ধারণা করছেন এর অবশিষ্ট জ্বালানি শেষ হয়ে যায় এবং সেটা সম্ভবত চন্দ্র পৃষ্ঠে বিধ্বস্ত হয়। তারা বলছেন উচ্চতার সমন্বয় করে যাওয়া অবস্থায় অবতরণের সুনির্দিষ্ট স্থানের কাছাকাছি যানটির চলে আসা এবং রেট্রো রকেট ব্যবহার করে গতি হ্রাস করে যাওয়ার আগে পর্যন্ত এর অবতরণ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছিল।

টোকিও-ভিত্তিক উদ্যোক্তা কোম্পানি বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আই-স্পেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাকামাদা তাকেশি বলেছেন “চন্দ্র পৃষ্ঠে অবতরণের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত অবতরণ যানের সাথে যোগাযোগ আমরা বজায় রেখেছি। আমি মনে করি এটা হচ্ছে যথেষ্ট বড় এক অর্জন।”

চন্দ্র অভিযান নিয়ে আরও পড়ুনঃ

চাঁদে আবারও পানির সন্ধান মিলেছে

চাঁদে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন ৯৩তম জন্মদিনে বিয়ে করলেন

নাসার চন্দ্র মিশনে প্রথম নারী নভোচারী মিশিগানের ক্রিস্টিনা কোচ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০