
এক জনসমাবেশে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ওপর ‘ধোঁয়া বোমা’ ছোড়া হয়েছে। এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল কিশিদার। তবে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
এক সাক্ষী বলেছে, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়তে দেখেছেন। সেখানে তিনি ধোঁয়া উড়তেও দেখেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এসময় বিকট শব্দ শুনতে পেয়েছেন।
উল্লেখ্য, গত বছরই একটি নির্বাচনী প্রচার সভায় গিয়ে বন্দুক হামলায় নিহত হয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন