১৩ অক্টোবর ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার সবচেয়ে বড় হাসপাতালের মর্গে কোন স্থান নেই

গাজার সব চেয়ে বড় হাসপাতালের মর্গ মৃতদেহে উপচে পড়েছে । ২৩ লক্ষ লোকের এই আবাস-অঞ্চলে আকাশ থেকে ইসরাইলের প্রচন্ড বোমা বর্ষণের এই ষষ্ঠ দিনে মরদেহ খুব দ্রতই হাসপাতালে আসছে । স্বজনরা ঠিক সেই গতিতে মরদেহ নিতে পারছেন না।

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইলের পাল্টা আক্রমণে বহু ফিলিস্তিনি নিহত হওয়ায় ঐ অবরুদ্ধ ছিঁটমহলে চিকিত্সাকর্মীরা বলেছেন সর্বসাম্প্রতিক আক্রমণের পর কিংবা বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে পাওয়া দেহাবশেষ রাখার আর জায়গা নেই।

গাজা সিটির শিফা হাসপাতাল এক সঙ্গে কেবল মাত্র ৩০ টি মরদেহ রাখতে পারে এবং কর্মীরা বাইরের কুলারে তিনটি এবং আরও কয়েক ডজন মৃতদহে গাড়ি রাখার জায়গায় পাশাপাশি রাখতে পারছেন। কিছু মরদেহ তাঁবুতে রাখা হয় আর অন্যগুলি রোদের মধ্যেই সিমেন্টের চত্বরে রাখা হয়েছে।

শিফা হাসপাতালের একজন সেবাকর্মী আবু ইলিয়াস শোবাকী গাড়ি পার্ক করার স্থানে মরদেহ রাখা সম্বন্ধে বলেন, “মরদেহগুলো আসছে তো আসছেই এবং এখন মনে হচ্ছে এটা যেন একটা গোরস্থান। আমি মানসিক ভাবে , শারিরীক ভাবেও ক্লান্ত হয়ে পড়েছি । আমি এখন এটা ভাবতেও পারছিনা যে পরিস্থিতি আরও কত খারাপ হতে পারে।

হামাসের জঙ্গিরা যখন ইসরাইলের সুরক্ষিত প্রাচীর পেরিয়ে ইসরাইলে প্রবেশ করে নৃশংস ভাবে ১২০০ ইসরাইলিকে হত্যা করার প্রায় এক সপ্তাহ পর ইসরাইল এখন গাজায় সম্ভবত স্থল আক্রমণের পরিকল্পনা করছে । এ রকম আক্রমণ প্রায় এক দশকে এই প্রথম। স্থল আক্রমণে নিহতদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরাইল ও হামাসের মধ্যে পূর্ববর্তী চারটি রক্তক্ষয়ী যুদ্ধে নিহতদের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০