১১ ফেব্রুয়ারী ২০২৩, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার আইএস বধূ শামীমাকে নিয়ে তথ্যচিত্র বানিয়ে ক্ষোভের মুখে বিবিসি

ছবি:সংগৃহীত

সম্প্রতি সময়ের আলোচিত নাম শামীমা বেগম।২০১৫ সালে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে ১৫ বছর বয়সে শামীমা বেগম লন্ডন ছেড়ে সিরিয়ায় যান। সেই থেকেই খবরের শিরোনামে ছিলেন ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়া শামীমা। এবার সেই শামীমাকে নিয়ে তথ্যচিত্র বানিয়ে ক্ষোভের মুখে পড়ল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে এ ঘটনায় খোদ ব্রিটেনেই বিবিসিকে ‘বয়কট’ করার ডাক উঠল। ২০১৫ সালে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়া শামীমা বেগম পরে সমাজের মূলস্রোতে ফিরে আসেন। তার জীবনের ওপর ৯০ মিনিটের তথ্যচিত্র বানিয়েছে বিবিসি। ওই তথ্যচিত্রে শামীমার জীবনের নানা ওঠাপড়া তুলে ধরা হয়েছে।

শামীমার জীবনও অবশ্য কম চিত্তাকর্ষক নয়। ২০১৫ সালে দুই বন্ধুর সঙ্গে ব্রিটেন ছেড়ে সিরিয়ায় পাড়ি দিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৫ বছর। দুই বন্ধু হলেন খাদিজা সুলতানা ও আমিরা আব্বাসি। তখন খাদিজার বয়স ছিল ১৬ বছর, আমিরার ১৫ বছর। তারা যোগ দিয়েছিলেন আইসিসে।

জঙ্গি শিবিরে পৌঁছেই আইএসের এক শীর্ষ কর্মকর্তাকে বিয়ে করেন শামীমা। সে কারণে জঙ্গি শিবিরে তার নামই হয়ে যায় ‘জিহাদির স্ত্রী’। কিন্তু ৩ বছরের মধ্যেই মোহভঙ্গ হয় শামীমার। ২০১৯ সালে তিনি আবারও ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেন। কিন্তু জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তার সেই আবেদন নাকচ করে দেয় ব্রিটিশ প্রশাসন। তারপর থেকে উত্তর সিরিয়ার এক প্রান্ত থেকে নাগরিকত্ব পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন শামীমা।

এর আগেও ১০ পর্বে শামীমাকে নিয়ে একটি ধারাবাহিক তৈরি করেছিল বিবিসি। অভিযোগ, ওই ধারাবাহিকে ‘সহানুভূতি’র সঙ্গে দেখানো হয়েছে তার জীবনসংগ্রামকে। কিন্তু শামীমার প্রতি সহানুভূতি দেখাতে নারাজ ব্রিটেনের নাগরিকদের একাংশ। তারা সরাসরি বিবিসির উদ্দেশে তোপ দেগে জানিয়েছেন, এমন চলতে থাকলে তারা নতুন করে বিবিসির সাবস্ক্রিপশন নবায়ন করবেন না। একজন ‘জঙ্গি’কে কেন ‘আক্রান্ত’ হিসেবে দেখানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের একাংশের দাবি, পরেও বহু সাক্ষাৎকারে চরমপন্থার পক্ষে অবস্থান নিতে দেখা গেছে শামীমাকে।

কিছু দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেও বিতর্কের মুখে পড়েছিল বিবিসি। গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকাকে তুলে ধরার দাবি জানালেও এই ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ভারতের ভাবমূর্তি খাটো করার চেষ্টার অভিযোগ ওঠে। এ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলাও হয়। এবার নিজেদের দেশেই ক্ষোভের মুখে পড়ল বিবিসি

সূত্র: দ্য টাইমস, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, দ্য সান, ডেইলি মেইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

১১

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১২

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১৩

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১৪

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৫

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৬

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

১৮

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৯

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

২০