২৪ নভেম্বর ২০২৩, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের প্রথম দল দুটি মুক্তি পেল

ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়ে হামাস গত সাতই অক্টোবর যাদের জিম্মি করে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে ২৪জনকে তারা কিছুক্ষণ আগে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস এবং ইসরায়েলি সেনা এ খবর নিশ্চিত করেছে।

কাতারের মধ্যস্থতায় যে শান্তি চুক্তি হয়েছে হামাস আর ইসরায়েলের মধ্যে, সে অনুযায়ী হামাস এ জিম্মিদের মুক্তি দিয়েছে।

শুক্রবার যেসব জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস, তাদের মধ্যে রয়েছেন ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাইল্যাণ্ডের নাগরিক আর একজন ফিলিপিন্সের নাগরিক। এদের বদলে তাদের হাতে আটক হওয়া ৩৯ জন ফিলিস্তিনিকে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা নাগাদ মুক্তি দিয়েছে ইসরায়েল।

চুক্তির শর্ত অনুযায়ী মিশরের দিক থেকে ৬০ ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী গাজায় পৌঁছবে যার মধ্যে থাকবে ওষুধপত্র, জ্বালানী আর খাদ্য সামগ্রী থাকবে।

প্রথমে জিম্মিদের গ্রহণ করে আন্তর্জাতিক রেড ক্রস। তারাই দায়িত্ব নিয়ে জিম্মিদের রাফা সীমান্ত পার করিয়ে দেয়।

বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল জিম্মিদের মুক্তির ভিডিও দেখিয়েছে। জিম্মিদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলি যখন রাফা সীমান্তের দিকে এগোচ্ছিল তখন বহু মানুষকে দৌড়ে দৌড়ে মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও তুলতে দেখা গেছে।

রাফা সীমান্ত পেরনোর পরে জিম্মিদের প্রত্যেকের শারীরিক পরীক্ষার জন্য মিশরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুক্তিপ্রাপ্ত জিম্মিদের পরিবার অপেক্ষা করছিল। মুক্তি পাওয়া জিম্মিদের সঙ্গে ছিল ইসরায়েলি সেনাবাহিনী।

শারীরিক পরীক্ষার পরে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকরা নিজ দেশের মাটিতে পৌঁছিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনিরা কোথায়?

পশ্চিম তিরে অবস্থানরত বিবিসি সংবাদদাতা লুজি উইলিয়ামসন জানাচ্ছেন বেইতুনিয়া চেক পয়েন্ট দিয়ে ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার কথা ছিল। সেখানে বহু মানুষ হাজির হয়েছেন। মানুষ সেখানে চিৎকার করে স্লোগান দিচ্ছেন, “বন্দীরা কোথায়? বন্দীরা কোথায়?”

খবর পাওয়া গিয়েছিল যে ফিলিস্তিনি বন্দীদের একাংশের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর হাতাহাতি হয়েছে, সেজন্যই তাদের ছাড়তে দেরি হয়।

এর আগে জেরুসালেম থেকে বিবিসি সংবাদদাতা টম বেটম্যান খবর দিয়েছেন যে চুক্তি অনুযায়ী ৩৯ জন ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার জন্য ইসরায়েল দুই ঘণ্টা সময় পাবে। তিনি আরও জানিয়েছিলেন যে ফিলিস্তিনি নারী ও নাবালক ওই বন্দীদের দিনে আরও আগে উত্তর ইসরায়েলের দুটি জেল থেকে অধিকৃত পশ্চিম তীরের একটি আদালতে নিয়ে যাওয়া হয়েছিল।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

১০

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

১১

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

১২

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

১৩

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

১৪

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

১৫

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

১৬

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১৭

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১৮

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১৯

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

২০