
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী কোনো এক স্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছেন, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ না করে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে।
সম্প্রতি পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক শক্তিধর নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পর্যাপ্ত সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে এ পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন