১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিউবার দর্শনীয় স্থান

কিউবার বেশ কয়েকটি জায়গা ভ্রমণকারীদের আকৃষ্ট করে। দেশটির রাজধানী হাভানা যে কোনও সফরের জন্য আদর্শ স্থান। তবে কিউবায় দর্শনীয় স্থান হিসেবে হাভানার পাশাপাশি আরো জায়গা আছে।

ভারাডেরো

ভারাডেরো হচ্ছে কিউবার সর্বাধিক জনপ্রিয় সৈকত। ভ্রমণকারীদের কাছে ভারাডেরো একটি সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পরিচিত। এখানে প্রায় ২০ কিলোমিটার সাদা বালির সৈকত আছে।

পর্যটকেরা এখানে বালির উপর শুয়ে থাকতে এবং সূর্য উপভোগ করতে পছন্দ করে। তাছাড়া এই স্থানে আনন্দদায়ক উষ্ণ জলে সাঁতার কাটা খুবই উপভোগ্য। এখানকার রেস্তোঁরাগুলির খাবার খুবই সুস্বাদু। সবমিলিয়ে স্থানটি অবকাশ যাপনের জন্য একটি উপযুক্ত জায়গা।

প্লেস ডেল এস্টে

হাভানা থেকে সংক্ষিপ্ত ভ্রমণের জন্য প্লেস ডেল এস্টের সমুদ্র সৈকতে যেতে পারেন। এটি একটি পরিষ্কার স্বচ্ছ জলের সৈকত, যেখানে আপনি তাল গাছের ছায়ায় আরাম করতে পারেন।

এই সৈকত সানব্যাথিং, সাঁতার কাটা এবং স্কুবা ডাইভিংয়ের জন্য জনপ্রিয়।

মাতানজাস

সংস্কৃতির দিক থেকে হাভানার পরে সেরা শহর মাতানজাস। কিউবার উত্তর উপকূলে অবস্থিত এই দ্বীপ শহরটি লেখক, কবি এবং সংগীতজ্ঞদের আবাসস্থল।

শহরটির বহু সেতুর জন্য এটিকে “ব্রিজের শহর” বলা হয় । তাছাড়া শহরটিতে তিনটি নদীর দ্বারা নির্মিত ওয়াটারফ্রন্টের জন্য “কিউবার ভেনিস” এবং বুদ্ধিজীবীদের অবস্থানের জন্য “কিউবার অ্যাথেন্স” সহ বেশ কয়েকটি ডাক নাম রয়েছে।

লাস টেরাজাস

যারা কিউবার প্রাকৃতিক পরিবেশ ভ্রমণ করতে চান তাদের জন্য উপযুক্ত স্থান লাস টেরাজাস। পর্বতমালাবেষ্টিত এই স্থানটি দেখতে খুবই মনোরম। বর্তমানে এই স্থানটি ইকোট্যুরিজমের কেন্দ্র, যার চারপাশের সুন্দর দৃশ্য দর্শনার্থীদের বিমোহিত করে।

এখানে হাইকিং, বার্ডওয়াচিং এবং সাঁতার কাটা ভ্রমণকারীরা উপভোগ করে। তাছাড়া শীতের সময় শত শত বাগানে ফুল ফোটে যা স্থানটির সৌন্দর্য বর্ধিত করে।

ইউমুরি উপত্যকা

কিউবার দর্শনীয় স্থানের মধ্যে ইউমুরি উপত্যকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর দুপাশে উঁচু পর্বতমালা আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য ধারণ করেছে।

উপত্যকাটির পাশে প্রশস্ত গ্রামীণ সমভূমি সত্যিই দেখার মতো। এক কথায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এটি একটি দুর্দান্ত স্থান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০