২১ নভেম্বর ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ডে উদযাপন

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ”বিশ্ববিদ্যালয় ডে” উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের মিশিগানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১৯ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চবি এলামনাই মিশিগান’র সভাপতি সৈয়দ মঈন দীপু সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠান পরিচালনা উপকমিটির আহ্বায়ক লুৎফুল বারি নিয়ন।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও কেক কাটার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান।

সঙ্গীতা রড়ুয়া সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর রবিন্দ্র নাথ শিল, শাহ খালিশ মিনার, চবি’র সাবেক সহকারী অধ্যাপক তাহলিল আজিম চৌধুরী ও চবি এলামনাই মিশিগানের ট্রেজারার মোহাম্মদ আফসার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দীন রানা ও বাংলা প্রেসক্লাব অব মিশিগান’র সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক।

বক্তারা তাদের স্মৃতিচারণমূলক আলোচনায় সংগঠনের নানা দিক তুলে ধরেন। আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে আমাদের এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখছে। তাছাড়া অসহায়ের পাশে দাড়ানোটাও আমাদের একটি বড় দায়িত্ব। আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান অতিতের মতো ভবিষ্যতেও সবরকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখবে এবং প্রবাসীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা প্রেসক্লাব অব মিশিগান’র সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক সেলিম আহমদ, ফয়সল আহমদ মুন্না, জুয়েল খান, তোফায়েল রেজা সোহেল, আশিক রহমান, সাহেল আহমদ এবং এলামনাই পরিবারের সদস্য/সদস্যাসহ আরো অনেকই।

অনুষ্ঠানে রেজাউল করিম চৌধুরী, মোতাকাব্বির শাহীন ও রুণা কোরেশী’র কবিতা আবৃত্তিতে বিমোহিত হন অতিথিরা। অট্টহাসিতে ফেটে পড়েন কৌতুক অভিনেতা জিয়াউল আলম চৌধুরীর পরিবেশনায়।

সঙ্গীতের মূর্ছনায় গানে গানে আনন্দ উল্লাসে দর্শকদের মন জয় করে নেন শিল্পী স্নিগ্ধা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী ও আমজাদ হোসেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি সুন্দর ও স্বার্থক রূপ পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১০

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১১

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১২

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৩

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৪

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৫

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৬

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৭

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৮

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৯

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

২০