৬ সেপ্টেম্বর ২০২২, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশমাতৃকার তরে এখনও সজীব পীরজাদা হোসেন আহমদ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ নিয়ে লেখা বই “একাত্তরের বিজয়ফুল” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক, দক্ষ সংগঠক পীরজাদা হোসেন আহমদ খুলনা সিটি কলেজ হতে শিক্ষা সম্পন্ন করে যখন খুলনা ক্রিসেন্ট জুট মিলে যোগ দিলেন সেই সময়ে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। শাহ আলম, ফকির সিরাজুল হক, এনামুল, নুরুন্নবী, আব্দুল মালেকসহ ছাত্র-যুব নেতাদের সংগঠিত করে কর্মরত প্রতিষ্ঠান খুলনা ক্রিসেন্ট জুট মিলে পাক হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। সেই প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখায় সহযোদ্ধা শাহ আলম, শহীদুল ও তাঁকে (পীরজাদা হোসেন আহমদ) জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা ঘোষণা করে পাকবাহিনী। পরবর্তীতে নানা চড়াই-উৎরাই পেরিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেন। ত্রিপুরা হতে আসামের করিমগঞ্জ আসেন সিলেটের যোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্পে। সেখানে অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি দেওয়ান নুরুল হোসেন চঞ্চল এবং একাত্তরের রনাঙ্গনে সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আখতার আহমদের সংস্পর্শে এসে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

১৯৪৩ সালের ২৪ সেপ্টেম্বর সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগের আরেঙ্গাবাদে জন্মগ্রহণ করেন পীরজাদা হোসেন আহমদ। বড়লেখায় সমাজসেবা ও রাজনীতিতে তাঁর পরিবারের রয়েছে উজ্জ্বল ইতিহাস। পিতা জমির উদ্দিন আহমদ এবং মাতা গুলজাহানারা বেগম আহমদ। দুই কন্যা পাঁচ পুত্রের গর্বিত জনক পীরজাদা হোসেন আহমদ নব্বইয়ের দশকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটে কর্মজীবন শুরু করেন। কমনওয়েলথ সেক্রেটারিয়েট হতে অবসর নিয়ে বর্তমানে তিনি লেখালেখি ও সমাজসেবামূলক কাজে সক্রিয় রয়েছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ নিয়ে লেখা বই একাত্তরের বিজয়ফুল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই গ্রন্থ রচনার জন্য বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদের ভূয়সী প্রশংসা করেন।

ইংল্যান্ডের চ্যারিটি সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং-1191593) প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সংগঠন পরিচালনায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রিজম ফাউন্ডেশন বড়লেখার একজন পরিচালক। প্রিজম ফাউন্ডেশন বড়লেখা লন্ডন বাংলা স্কুল নামে একটি স্কুল পরিচালনা করছে। নিজ উদ্যোগে প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বড়লেখায় একটি ডায়াবেটিস ও চক্ষু হাসপাতাল গড়ার লক্ষ্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

দেশমাতৃকার প্রতি তাঁর গভীর টান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘মা, মাতৃভাষা ও মাতৃভূমি এ তিনটি জিনিস আমার কাছে মহা মূল্যবান। মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ধর্মপ্রাণ মানুষের স্বাভাবিক ও সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজন ও কর্তব্যের টানে বিদেশে বসবাস করলেও জন্মভূমি সবসময় থাকে আমার অন্তরে। যুদ্ধ করে বিজয় এনেছি, যতদিন বেঁচে আছি ততদিন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে কাজ করে যাব।’’

 

লড়াকুরা এমনই। দেশমাতৃকার তরে বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদের লড়াই এখনও চলমান। বয়সকে হার মানিয়ে দেশ কিংবা বিদেশ সবখানেই তিনি কর্মস্পৃহায় অনন্য, কর্মমুখরতায় সজীব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০