২৭ জুন ২০২৩, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে নিসচার সচেতনতামূলক প্রচারাভিযান

Barlekha EID News

আসন্ন পবিত্র ঈদুল-উল আযহা উপলক্ষে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের হাজিগঞ্জ বাজারে জনসচেতনতা মূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সামজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং সহ-সভাপতি আব্দুল আজিজের তত্বাবধানে মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, এসময় আরও উপস্থিত ছিলেন মারুফ হোসাইন সুমন, রমা কান্ত দাস, রেদওয়ান আহমদ রুম্মান, এনাম উদ্দিন, আব্দুল হামিদ, সাইদুল আহমেদ, পারভেজ আহমদসহ প্রমুখ। এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন ট্রাফিক ও কমিনিউটি পুলিশের সদস্যবৃন্দ।

এসময় জনসাধারণের নির্বিঘ্নে চলাচল, যানজট নিরসন ও চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়। “জনসাধারণের যাতায়াত সহজ করতে একে অপরের সহযোগী হয়ে রাস্তাকে চলাচলের জন্য নিরাপদ করতে হবে, যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যত্রতত্র ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করা ও সড়ক আইন মেনে চলার বিশেষ আহ্বান করা হয়”।

ঈদ উপলক্ষে সারাদেশে নিসচার সচেতনতামূলক প্রচার-প্রচারণা পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ঈদের আগের দিন পর্যন্ত জনসচেতনতা মূলক প্রচারণা চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০