১২ মার্চ ২০২৩, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি-ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে খুশি বাংলাদেশ

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন ভাবে তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোববার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা কলেন।

মোমেন বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে দুই ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে এটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে অবদান রাখার পাশাপাশি স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতি এবং টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে। এ ধরনের ভূমিকা নেওয়ার জন্য বাংলাদেশ চীন, ইরাক এবং ওমানের ভূমিকার প্রশংসা করেছে।

অর্ধ-যুগের বেশি সময় পর আবার কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করতে রাজি হয়েছে সৌদি ও ইরান। আগামী দুই মাসের মধ্যে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক চালু করতে এবং দূতাবাসগুলো আবার খুলতে রাজি হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে তেহরান ও রিয়াদের মধ্যে শিয়া মুসলিম দন্ধে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়। ওই বছর সৌদি আরব ১ দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশির ভাগ ছিলেন শিয়া মুসলিম। শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ওই ঘটনার জেরে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্কে ইতি টানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০