১৩ ফেব্রুয়ারী ২০২৩, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যাল্পিং হ্যান্ডস ডট’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হ্যাল্পিং হ্যান্ডস ডট এর এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ।  শুক্রবার(৩ ফেব্রুয়ারি ) শ্রীরামপুরে যুক্তরাজ্য প্রবাসি জাকারিয়া আহমদ বাসভবনে ২০২৩ সালের কার্যক্রম নিয়ে এ মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভায় ফ্রেন্ডস ৯০ এর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন হজরত ফাতেমা নুরানি ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অলিউর রহমান ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডস ডট এর সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি জাকারিয়া আহমদ ।তিনি তার বক্তব্যে হ্যাল্পিং হ্যান্ডস এর উদ্যোগে খতনা ক্যাম্প, মসজিদ, মাদ্রাসায় অনুদান, ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সম্মানী, অসহায় মানুষের চিকিৎসার সহায়তাসহ সকল বাস্তবায়ন হওয়া কার্যক্রম তুলে ধরেন পাশাপাশি ২০২৩ সালের কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় সিলেট সমাজ কল্যান সমিতির প্রতিষ্টাতা সভাপতি, হ্যাল্পিং হ্যান্ডস ডট উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী, অসংখ্য স্কুল ও কলেজের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফখরুল ইসলাম লয়েছ বলেন, ‘হ্যাল্পিং হ্যান্ডস ডট অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছে। হ্যাল্পিং হ্যান্ডস ২০২৩ সালের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চলমান কার্য়ক্রম বাস্তবায়নের জন্য দেশ ও প্রবাসের সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের সবার নিজ নিজ অবস্থান থেকে সাহায্য ও  সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। মানুষের জন্য কাজ করলে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত হবেন। ৪০, ৪১ ও ৪২ (সাবেক কুচাই ইউনিয়ন) নং ওয়ার্ডের অসহায়, অস্বচ্ছল, এতিম মানুষ, খতনা, মসজিদ, মাদ্রাসাসহ মানবিক কার্যক্রম অগ্রাধিকার পাবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রিন্সিপাল বেলাল আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসি হাসান আহমদ শামিম, রাজমহল ফুডস ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম, হাজী ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুয়েব আহমদ খান, প্রবীন মুরব্বি হাজী ইউনুস আহমদ, শাহ আহমেদুর রব, শ্রীরামপুর বরায়া ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল জিলান আহমদ, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের, ফ্রেন্ডস ৯০ এর পরিচালক আব্দুর রব, সমাজসেবী সুমন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী ও সংগঠক শামিম সিদ্দিকী, শাহাবুদ্দিন সাবুল, ময়নুল ইসলাম, আব্দুল হাকিম, সাবুল আহমদ, গোলাম রব্বানী সোহেল, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম সোহেল, মালিক মিয়া, রফিক উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকবৃন্দ, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০