১ অক্টোবর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোল্ডেন গ্লোবে বাংলাদেশের সাদিয়া খালিদ রীতি

গোল্ডেন গ্লোবে বাংলাদেশের সাদিয়া খালিদ রীতি
ছবিঃ সাদিয়া খালিদ রীতি

বিশ্বব্যাপী জনপ্রিয় হলিউডের সেরা আকর্ষণ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর বিচারক প্যানেলে অর্ন্তভুক্ত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক, চিত্রনাট্যকার ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি।

যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের ১০ জানুয়ারি বসবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮০তম আসর। এবার বিচারক প্যানেলে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর বিচারক প্যানেলে এর আগেও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মুনাওয়ার হোসেন ১৯৯৩ সালে গোল্ডেন গ্লোবে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। সাদিয়া খালিদ রীতি এর আগে ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া ও বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের মোট ২০০ জন ভোটার গোল্ডেন গ্লোবের এবারের আসরে অংশ নেওয়া সিনেমাগুলোর চূড়ান্ত তালিকা তৈরি করবেন। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের রীতি। ৩০ বছর পর আবারও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর বিচারক প্যানেলের তালিকায় বাংলাদেশের নাম উঠলো।

আয়োজকরা এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে থেকে বিচারক প্যানেল অর্ন্তভূক্ত করেছে। বর্তমান ৯৭ জন ভোটারের সঙ্গে এবছর নতুন ১০৩ জন ভোটার যোগ করেছে। ৬২টি দেশের মোট ২০০ জনের ভোটাররা প্রতিনিধিত্ব করবেন। এর ভেতর ৫২% মহিলা, ১৯.৫% ল্যাটিন, ১২% এশিয়ান, ১০% কৃষ্ণাঙ্গ এবং ১০% মধ্যপ্রাচ্যের নাগরিক বলে জানা গেছে।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেশী-বিদেশী চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন অ্যাওয়ার্ডটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডটির আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য ফান্ড সংগ্রাহক হিসেবে কাজ করে। আমেরিকায় একাডেমি অ্যাওয়ার্ড ও গ্র্যামি অ্যাওয়ার্ডের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই অ্যাওয়ার্ড সমমানের হিসেবে গণ্য করা হয়।

প্রতি বছরের শুরুর দিকেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৯৪৩ সালে একদল লেখক ‘হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন গঠন করে এবং চলচ্চিত্রে অবদানের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদানের সিদ্বান্ত নেয়।’ ১ম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ১৯৪৩ সালের চলচ্চিত্রে অবদানের জন্য প্রদান করা হয়। প্রথম গোল্ডেন গ্লোব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালের জানুয়ারি মাসে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি, ফক্স স্টুডিওতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০