মিশিগানের স্টার্লিং হাইটস শহরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এশিয়ান ফিউশন খাবারের রেস্তোরাঁ মাই সুশি অ্যান্ড ক্যাটারিং। মানসম্মত খাবার ও চমৎকার সেবার স্বীকৃতি নিয়ে প্রতিষ্ঠানটি সম্প্রতি জিতে নিয়েছে শহরটির বেস্ট অব ২০২৬ বিজনেস অ্যাওয়ার্ড। ভোজনরসিকদের মন জয় করে পাওয়া এই অর্জন প্রতিষ্ঠানটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, যা বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক চমক সৃষ্টি করেছে।
সুস্বাদু ও তাজা খাবারের অনন্য স্বাদে স্টার্লিং হাইটসের ভোজনরসিকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে মাই সুশি অ্যান্ড ক্যাটারিং। ফ্রেশ উপাদান দিয়ে এখানে তৈরি করা হচ্ছে নানা ধরনের সুশি ও এশিয়ান ফিউশন খাবার। গ্রাহকদের মুখে ফ্রেশ ও মানসম্মত সুশি তুলে দিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় লোকজনের মন জয় করে নিয়েছে।
ক্রিস্পি ক্যালিফোর্নিয়া রোল, মিশিগান ক্রাঞ্চ রোল থেকে শুরু করে স্যামন, টুনা ও ভেজি রোল এমন বৈচিত্রময় মেনুর কারণে রেস্তোরাঁটিতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে হালাল সুশির সুব্যবস্থা থাকায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির মানুষ নিয়মিত ভিড় করছেন এখানে।
রেস্তোরাঁর কতৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতে, তাদের এখানে আমেরিকান কাস্টমারের পাশাপাশি বাঙালি কমিউনিটি এবং মুসলিম ক্রেতারাও নিয়মিত আসেন। তাদের শতভাগ হালাল খাবারের পাশাপাশি বিশেষ ধরনের ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। খাদ্যের গুণগত মান, ইতিবাচক কাস্টমার রিভিউ এবং সেবার পরিচ্ছন্নতা বজায় রাখার ফলেই স্টার্লিং হাইটস শহরের সেরা রেস্তোরাঁ হিসেবে এই গৌরবজনক অ্যাওয়ার্ড অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।
ডাইনিং ও অনলাইন গ্রাহক সেবার পাশাপাশি পাইকারি বাজারেও রয়েছে মাই সুশির শক্ত অবস্থান। ড্রিম মার্কেট ও লেমোনাসহ স্থানীয় বেশ কয়েকটি পরিচিত মার্কেটে পাইকারি বা হোলসেল করা হচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন সুস্বাদু খাবারের আইটেম। তাছাড়া আগামী মাসেই ওয়ারেন শহরে মাই সুশির আরও একটি নতুন শাখা উদ্বোধনের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন