২৩ জুলাই ২০২২, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগান স্টেট যুবলীগের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা প্রেস ক্লাব (একাংশ) আয়োজনে মুশফিকুল ফজল আনসারীর মতবিনিময় সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে মিশিগান স্টেট যুবলীগের সাংবাদিক সম্মেলন শনিবার (জুলাই ২৩) দুপুর ১২টায় হ্যামট্রামিক সিটির মদিনা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব মিশিগান স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু মুসা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা নাসির সবুজ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এম ডি রাব্বি আলম, মিশিগান স্টেট যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ মুমিন হোসেন, যুগ্ম সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিমেল দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হৃদয় আহমদ, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন এবং সদস্য আরিফ আরমান জিসান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমন।

সাংবাদিকতার নামে যুক্তরাষ্ট্র থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে যুবলীগ সব সময় সোচ্চার আছে এবং থাকবে। মিশিগানে গত রবিবার মুশফিকুল ফজল আনসারীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মিশিগান স্টেট যুবলীগ। একটি সাংবাদিকদের সংগঠনে এসে মতবিনিময় সভায় এই রকম রাজনৈতিক বক্তব্য সত্যিই দুঃখজনক। আমরা সাংবাদিক সমাজ থেকে তা কখনোই আশা করি না। বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন আমরা মিশিগান স্টেট যুবলীগ ও মিশিগানে বসবাসরত মুক্তিযোদ্ধের পক্ষের সবাই এই অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্য মূলক বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সভাস্থলে মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান যে প্রতিবাদ করেছেন মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০