মাহমুদুল হক লিটু, মিশিগান ব্যুরো
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ডেট্রয়েটে বাংলাদেশি কনসুলেট স্থাপনে মার্কিন অনুমোদনের অপেক্ষায়

মার্কিন সরকারের অনুমোদন প্রক্রিয়াধীন থাকায় মিশিগানের ডেট্রয়েটে একটি স্থায়ী বাংলাদেশি কনসুলেট অফিস স্থাপনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে সব প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

 

 

৮ ফেব্রুয়ারি শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলম্বাসে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির উদ্যোগে আয়োজিত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে টাউন হল বৈঠকে তিনি এসব তথ্য তুলে ধরেন। বৈঠকে মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

 

 

রাষ্ট্রদূত জানান, মিশিগানের ডেট্রয়েটে স্থায়ী বাংলাদেশি কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বাংলাদেশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ইতোমধ্যে মার্কিন সরকারের কাছে আনুষ্ঠানিক অনুমোদন চাওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি মার্কিন সরকারের বিবেচনাধীন রয়েছে।

 

 

 

বৈঠকে রাষ্ট্রদূত আরও বলেন, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। প্রবাসীদের এই অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমেরিকার কংগ্রেসম্যান ও সিনেটরদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি–আমেরিকানদের মূলধারার মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

 

মিশিগানে কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় হ্যামট্রাম্যাক সিটির পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি প্রোক্লেমেশন প্রদান করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত হ্যামট্রাম্যাক সিটির বর্তমান ও সাবেক কাউন্সিল সদস্যরা রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের হাতে এই প্রোক্লেমেশন তুলে দেন।

 

 

বৈঠকে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মো. সালাহউদ্দিন মাহমুদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা মাহবুবুর রহমান ও মো. আরিফুর রহমান। বৈঠকের শেষ পর্বে দূতাবাসের কর্মকর্তারা কমিউনিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে কনস্যুলার সেবা সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১০

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১১

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১২

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৩

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৪

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৫

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৬

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৭

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৮

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৯

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

২০