বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দারুল মা’আরিফ’র প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত

দারুল মা’আরিফ ইসলামিক সেন্টার/মাসজিদ আল-মাজীদ (DMIC) গত ১০ আগস্ট তাদের প্রথম ইসলামিক কনফারেন্স ও ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।। অনুষ্ঠানটি ওয়ারেন’র লারসা প্লেস ব্যাংকয়েট ফ্যাসিলিটি-তে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশের আলেম, কমিউনিটির সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব (দা.বা.)। সভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালাম সাহেব (দা.বা.)। অনুষ্ঠানে সম্মানিত ক্বারী শায়খ আহমাদ মাবরুক (দা.বা.) উপস্থিত থেকে মনোমুগ্ধকর কিরআত পরিবেশন করেন।

 

 

 

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন ডিএমআইসি’র প্রধান দায়িত্বশীল ও প্রতিষ্ঠাতা, মুফতি খায়েরুল আমিন সাহেব (দা.বা.)। তার নেতৃত্বে প্রোগ্রামের সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।আয়োজনে কুরআন তিলাওয়াত, ইসলামিক বক্তৃতা, নাশিদ পরিবেশনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় নতুন মসজিদের নির্মাণ কাজ ও এর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

 

 

 

ডিএমআইসি জানায়, খুব শীঘ্রই নতুন মসজিদটির উদ্বোধন হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও দোয়ার আহ্বান জানানো হয়। ফান্ডরেইজিং পর্বে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করেন, যা মসজিদের উন্নয়ন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

 

ডিএমআইসি আশা করছে, নতুন মসজিদটি হবে ইলম ও আমলের কেন্দ্রবিন্দু এবং কমিউনিটির জন্য আধ্যাত্মিক, শিক্ষা ও সামাজিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০