রেদওয়ান আহমদ রুম্মান
৩০ জুলাই ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষাটমাকন্ঠের ৪ প্রতিনিধি পেলেন সম্মাননা

ষাটমাকন্ঠ পত্রিকার বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে গত ২২ জুলাই সিলেটের এমকেআই বলরুমে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিক সাংবাদিকতায় পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় চারজন কৃতি প্রতিনিধিকে তাঁদের অসাধারণ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

সেরা রিপোর্টারের সম্মাননা ক্রেস্ট পেয়েছেন আফজাল হোসেন রুমেল, যিনি ষাটমাকণ্ঠ পত্রিকার হেড অব মাল্টিমিডিয়া হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সময়োপযোগী ও অনুসন্ধানমূলক রিপোর্ট পাঠক সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন এমরান আহমদ, যিনি পত্রিকার অ্যাসিস্ট্যান্ট মাল্টিমিডিয়া ইনচার্জ। ডিজিটাল মাধ্যমে তথ্য উপস্থাপনার দক্ষতায় তিনি পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

 

এছাড়াও, ফেসবুকে সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে পাঠকের মধ্যে পত্রিকার ব্যাপক প্রচারে ভূমিকা রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন দক্ষিণভাগ (দঃ) ইউনিয়ন প্রতিনিধি অজিত রবি দাস এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি শাকিল আহমদ। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম এবং সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপন।

 

 

কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউস রিপোর্টিংয়ের অভিজ্ঞ সাংবাদিক, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসাইন ফেরদৌস। তিনি সাংবাদিকতার নৈতিকতা, রিপোর্টিং কৌশল এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বিশদ আলোচনা করেন।

 

সেরা রিপোর্টারের সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে আফজাল হোসেন রুমেল বলেন, সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয় এটি মানুষের সত্য তুলে ধরার এক মহান দায়িত্ব। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি, একটি তথ্যসমৃদ্ধ ও মানবিক রিপোর্ট কিভাবে সমাজে আলোড়ন সৃষ্টি করতে পারে। ষাটমাকণ্ঠ আমাকে সেই সুযোগ দিয়েছে যেখানে আমি প্রযুক্তি, দৃশ্যমানতা ও তথ্যের ভারসাম্যে কাজ করতে পারি। এই সম্মাননা আমার প্রতি পাঠক, সহকর্মী ও পত্রিকার আস্থার বহিঃপ্রকাশ।

 

 

সেরা কন্টেন্ট ক্রিয়েটরের সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে এমরান আহমদ বলেন, ডিজিটাল কন্টেন্ট এখন সংবাদ উপস্থাপনার গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান সময়ে গণমাধ্যম শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ নয় ছবি, ভিডিও, ইনফোগ্রাফিকসহ মাল্টিমিডিয়ার ব্যবহার এখন সংবাদ উপস্থাপনার অপরিহার্য অংশ।  ষাটমাকণ্ঠ এই সুযোগ দিয়েছে বলেই সমাজের নানা স্তরের গল্প, সংকট ও সাফল্যকে ডিজিটাল আঙ্গিকে তুলে ধরতে পেরেছি। এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয় এটি মাল্টিমিডিয়া টিম ও আমাদের পাঠকের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন। এই সম্মাননা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

 

 

সবচেয়ে বেশি শেয়ার করে সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে অজিত রবি দাস বলেন, একজন গ্রামীণ প্রতিনিধির সীমিত পরিসরেও অনেক বড় কিছু করা সম্ভব, তা আমি ষাটমাকণ্ঠের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উপলব্ধি করেছি। ফেসবুকের মতো গণমাধ্যমে পত্রিকার প্রতিবেদনগুলো ছড়িয়ে দিতে পারা আমার কাছে দায়িত্ব ও আনন্দ দুই-ই। কারণ, সঠিক খবর পৌঁছালে সমাজ সচেতন হয়, অন্যায় প্রশ্নবিদ্ধ হয়, আর জনমানস গড়ে ওঠে। এই সম্মাননা আমাকে জানিয়ে দিল, ছোট উদ্যোগগুলোও একদিন বড়  স্বীকৃতি পায়।

 

 

শাকিল আহমদ বলেন, ফেসবুক হচ্ছে সেই সেতু, যার মাধ্যমে আমি আমার এলাকার মানুষকে সংবাদে যুক্ত করেছি। ষাটমাকণ্ঠের মত স্থানীয় পত্রিকা যেন সামাজিক আলোচনার অংশ হতে পারে, সে জন্য আমি এই প্ল্যাটফর্মকে সচেতনভাবে ব্যবহার করি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও উৎসাহ দিয়ে কাজ করতে শক্তি দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০