যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক শহরে বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহতী ওয়াজ মাহফিল। গত ১৯ জুলাই, বাদ মাগরিব থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করেন বিশিষ্ট আলেম হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী, যিনি বড় ছাহেব ফুলতলী নামে পরিচিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, পিরিয়াপুল হাফিজিয়া হোসাইনিয়া ফুলতলী ইসলামিয়া, ইউনুস সালাফিয়া কওমি মাদরাসার পরিচালক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হযরত মাওলানা গুলজার আহমদ চৌধুরী ফুলতলী, জালালাবাদ কেন্দ্রীয় ঈদগাহ হাফিজ এবং হযরত মাওলানা সানাউলাহ আহমদ চৌধুরী ফুলতলী, পিরিয়াপুল হাফিজিয়া হোসাইনিয়া ফুলতলী ইসলামিয়া ইউনুস সালাফিয়া কওমি মাদরাসার শিক্ষক।
হ্যামট্রামিকের বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়ে মাহফিলকে সফল করে তোলেন। স্থানীয় কমিউনিটির ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দরা মাহফিলে যোগ দিয়ে বক্তব্য রাখেন এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে আমেরিকার মিশিগান স্টেট থেকে ২০২৫ সালে ছাদিছ জামাতের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের আল্লামা ইমাদ উদদীন চৌধুরী ফুলতলী বড় সাহেবের কাছ থেকে ক্বারীগণকে সনদও পাগড়ী প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সকল উপস্থিতিকে ধন্যবাদ জানানো হয়।
মন্তব্য করুন