বাংলা সংবাদ ডেস্ক
২৫ অগাস্ট ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সমস্যা দ্রুত নিরসনের আশ্বাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে চলমান সমস্যাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেওয়া হয়েছে। সমস্যাগুলো নিরসনে অল্পসময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসবেন।

রোববার (২৫ আগস্ট) বেলা ১২টায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভের বৈঠক হয়। পর সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এমন আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তাদের সঙ্গে আমাদের জিএসপিসহ আরও কিছু সমস্যা আছে। ইউএস কোম্পানিগুলোও কিছু অভিযোগ ছিল, যে তারা তাদের টাকা নিতে পারছে না। আবার আমাদের অনেক কোম্পানির নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রে। আজকে আমরা এত গভীরে আলোচনা করিনি, তবে তারা বলেছে আমাদের যেসব বিষয় পেন্ডিং আছে সেগুলোর কিছু কিছু ইস্যু নিয়ে তাদের আপত্তি আছে। যেমন, শ্রম আইন। এ বিষয়ে বলেছে, এটা আমরা দ্রুতই দেখবো। এছাড়া অন্যান্য পেন্ডিং ইস্যুগুলো দ্রুত সমাধান করবে বলে আশ্বস্ত করেছেন তারা। সামনে বিশ্বব্যাংকের মিটিং রয়েছে, সেখানে এসব বিষয় নিয়ে আবার আলোচনা করবো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাই লেভেল ভিজিটর বাংলাদেশে আসবে। তারা আমাদের সঙ্গে আরও অন্যান্য বিষয়ে কথা বলবে। তবে কে বা কারা আসবে সে বিষয়ে কিছু বলেননি উপদেষ্টা।

জিএসপি নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, জিএসপির সব শর্ত আমরা পালন করতে পারছি না। আমি এখন বক্তব্য দিয়ে দিলাম দেখা গেলো হলো না। তবে এসব কিছু এত কঠিন না আমাদের জন্য। এটাও হবে যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওরা আমাদের অধিকাংশ খাতে সহায়তা করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাদের বড় বিনিয়োগ রয়েছে। আপনারা দেখবেন বাগেরহাট, পিরোজপুরসহ উপকূলীয় অঞ্চলের বিনিয়োগ রয়েছে। তারা কিন্তু কৃষিখাতসহ বিভিন্ন জায়গায় সহায়তা করছে। মূলকথা হচ্ছে কৃষি, এনার্জি, জলবায়ু খাতসহ অন্যান্য খাতে আরও বেশি বিনিয়োগ করার কথা বলেছি আমি তাদের।তিনি বলেন, বিশেষ করে বন্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছি আজকের আলোচনায়। সবচেয়ে বেশি বেসরকারিখাতে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ করে, বিজিএমইএ ও জিএসপি নিয়ে তাদের কিছু শর্ত আছে সেটা আপনারা জানেন। সেগুলো পালনের তাগিদ দিয়েছে।

এছাড়া এফডিআর, আমাদের রপ্তানি, বিনিয়োগ বা সরাসরি বিনিয়োগ এবং যৌথ বিনিয়োগ যদি করতে চায় তাহলে করবে। বেসিসসহ যেসব টেকনিক্যাল খাত রয়েছে সেখানে কি করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, তারা বলেছে এতদিন নেগোসিয়েশন একটু স্লো ছিল। আমরা তাদের বলেছি, আমরা বিরাট একটা ঋণে আছি। তবে ইউএসএর সাথে আমাদের ঋণ নেই। তারা যেসব সাহায্য করেছে সবগুলো কিন্তু ঋণ নয়, গ্র্যান্ড। সেদিক থেকে তাদের ঋণে আমরা ভারাক্রান্ত না। সেজন্য তাদের বলেছি, আমাদের সাহায্য করতে। তারা দ্রুতই সাহায্য করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা থেকে ৮ মাসে বহিষ্কার ৩৪০ বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

১

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলন

২

বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

৩

ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায়

৪

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

৫

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

৬

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৭

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৮

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৯

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

১০

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

১২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

২০