৩০ ডিসেম্বর ২০২৩, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট’র ২য় ক্যাম্পাস উদ্বোধন ও বৃত্তি প্রদান সম্পন্ন

সিলেটের শাহজালাল উপশহরস্থ ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট (ইসলামিক স্কুল)’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট’র ২য় ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত মেধা অন্বেষণ’র বৃত্তি প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউটের ২য় ক্যাম্পাসের উদ্বোধন করেন আগাত অতিথি ও অবিভাবকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউট’র প্রথম ক্যাম্পাসে আয়োজিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন স্কলার্স হোম মেজরটিলা শাখার অধ্যক্ষ ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ মো. ফয়জুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক ও ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট উপদেষ্টা মোহাম্মদ রোকনুজ্জামান, গোলাপগঞ্জ এমসি একাডেমি ও কলেজের প্রভাষক মো আলাল মিয়া, ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট সাবেক প্রধান শিক্ষক মো.মাহবুব আহমদ প্রমুখ।

মেধা অন্বেষণ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউট (ইসলামিক স্কুল)’র শাহজালাল উপশহর সিলেটের প্রিন্সিপাল মো. মুমিনুল হক।

ইসলামিক ন্যাশনাল ইনস্টিটিউটের উপদেষ্টা হযরত মাওলানা নূর আহমদ ক্বাসিমীর সভাপতিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মধ্যে বৃত্তির নগদ অর্থ ও পুরুস্কার তুলে দেন ইনস্টিটিউট’র সিনিয়র শিক্ষক মো. ছমির আলী।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অভিভাবকবৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মুমিনুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০