২৩ ডিসেম্বর ২০২৩, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার-৩ আসনে লড়বেন কল্যাণ পার্টির প্রার্থী আবদুল আউয়াল মামুন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন। এছাড়াও কক্সবাজারের ৪টি সংসদীয় আসন থেকে আরো ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা।

অপর মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে জাতীয় পার্টির সালাউদ্দিন মাহমুদ ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস।

আবদুল আউয়াল মামুন বলেন, ‘দুটি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। দুটিই বৈধ হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। পর্যটন এলাকার কেন্দ্রবিন্দুতে থেকেও এই অঞ্চলের জনগণ অবহেলিত, কর্মসংস্থানের সুযোগসহ অনেক কিছু থেকে বঞ্চিত। তাই সব ধরনের নাগরিক সেবা নিশ্চিতের পাশাপাশি এলাকার অবহেলিত জনগণের উন্নয়নের কাজ করার প্রত্যয়ে এই সিদ্ধান্ত নিলাম।’

কক্সবাজারের উন্নয়ন জয়যাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঘড়ি প্রতীকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ চাইলেন মামুন। নির্বাচিত হলে একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে চান কল্যাণ পার্টির এই নেতা।

উল্লেখ্য, কক্সবাজারের ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৬ জন। সেখান থেকে মনোনয়ন বৈধ হয় ২৫ জনের। সোমবার (১৮ ডিসেম্বর) ২২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০