২২ ডিসেম্বর ২০২৩, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ‘এন্ডটুএন্ড’ টিম

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ ৩ বিজয়ী টিমের নাম ঘোষণা করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী টিমগুলোর নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মালয়েশিয়ার টিম ‘এন্ডটুএন্ড’। সারা বিশ্ব থেকে ১০টি দল এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

অপো সফটওয়্যার ইনোভেশন সেন্টার এর জেনারেল ম্যানেজার নিকোল ঝ্যাং বলেন, “এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্লোবাল ডেভেলপারদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখন পর্যন্ত ইউজারদের কাছে যে সকল বুদ্ধিবৃত্তিক পণ্য এবং অভিজ্ঞতা নিয়ে এসেছি তা একটি সূচনা বিন্দু মাত্র।”

তিনি আরও বলেন, “আমরা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি—বিশ্বব্যাপী গ্লোবাল ডেভেলপারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যাতে এমন সেবা তৈরি করা যায় যা ইউজারদের আরও গভীরভাবে বুঝতে পারে এবং তাদের প্রয়োজন অনুযায়ী আরও বুদ্ধিমত্তার সঙ্গে সাড়া দিতে পারে।”

প্যান্টানাল ডেভেলপার সার্ভিসের মাধ্যমে উন্নয়ন এবং উন্নত দক্ষতার উদ্ভাবন

২০২১ সাল থেকে, অপো প্রতি বছর কালারওএস প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল “প্যান্টানাল সার্ভিস: এমপাওয়ারিং লাইভ্‌স উইথ ইন্টেলিজেন্স”।

এবারের প্রতিযোগিতাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্ব দিয়ে তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে: দৈনন্দিন জীবন, পরিবহন এবং বিনোদন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কেটের জন্য একটি নতুন সার্ভিস ফরম্যাট গবেষণায় সহায়তা চালিয়ে যেতে, অংশগ্রহণকারীদের প্যান্টানাল প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ হতে উৎসাহিত করা হয়েছে।

যাতে এর মাধ্যমে তারা তিনটি পরিস্থিতির মধ্যে একটির জন্য স্মার্ট সার্ভিস তৈরি করতে পারে এবং পরিস্থিতি কল্পনা করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের ডিজাইন তৈরি করতে পারে।

এ বছরের জুলাইয়ে প্রতিযোগিতাটি চালুর পর থেকে, পুরো প্রতিযোগিতাটি ১৫০ দিনের বেশি স্থায়ী হয়েছিল। বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০০টিরও বেশি টিম প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। কালারওএস ১৪ তে, প্রথমবারের মতো অ্যাকোয়া ডায়নামিক্স সহ বিভিন্ন প্যান্টানাল প্ল্যাটফর্মের সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

বৈশ্বিক উদ্ভাবনের ক্রমবর্ধমান শক্তি একটি সামঞ্জস্যপূর্ণ ইকোসিস্টেম বৃদ্ধিতে অবদান রাখে

তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে এবারের ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এবং এ প্রতিযোগিতায় নতুন আপগ্রেড করা ডেভেলপার সার্ভিসগুলোর মধ্য থেকে একটি ডেভেলপার স্যুট উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায় অনেক চমৎকার প্রকল্প নিয়ে কাজ করেছে অংশগ্রহণকারী টিমগুলো, যার মধ্যে ১০টি টিমকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। টিমগুলো নেভিগেশন, পেমেন্ট, সামাজিক মিথস্ক্রিয়া, অধ্যয়ন, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় নিয়ে তাদের প্রস্তাবনা প্রকল্প জমা দেয়।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১০

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১১

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১২

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৩

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৪

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৫

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৬

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৭

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৮

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৯

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

২০