৯ জুলাই ২০২৩, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপি হোয়াটসঅ্যাপ থেকে সাবধান !

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে পুরনো এক জালিয়াতি। সম্প্রতি অ্যাপ ডাউনলোড করার লিংকসহ একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের।

যদি বর্তমানে এমন কোনও লিংক আসে তাহলে অবিলম্বে সতর্ক হন। কারণ এই লিংকের আড়ালে রয়েছে ভয়ংকর ফাঁদ। ওই লিংকে যে অ্যাপটি ডাউনলোড করতে বলা হচ্ছে সেটি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ।

এই লিংক পাঠিয়ে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আরও বেশি ফিচার্স এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। এই সুবিধা নিতে চাইলে আজই ডাউনলোড করুন এই অ্যাপ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপ সম্পূর্ণ ভুয়া, গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করিয়ে ইউজারের ফোনে ভয়ংকর ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়ার পরিকল্পনা জালিয়াতদের।

ডিজিটাল যুগে মানুষের জীবনের অনেকটা অংশ কেটে যায় অনলাইন থেকেই। আর এই সময় সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ। ভারতে কয়েক মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এই মেসেজিং অ্যাপের। এই বিপুল জনতাদের মধ্যে অনেক নিরীহ মানুষদের টার্গেট করেছে সাইবার জালিয়াতরা।

গোলাপি হোয়াসটঅ্যাপ কী কী ক্ষতি হতে পারে?
গোলাপি হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে ইউজারের ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই ভাইরাস ফোনে ঢুকে নানান অ্যাপ্লিকেশন যেমন ফটো গ্যালারি, সোশ্যাল মিডিয়া এবং ব্যাংকিং অ্যাপের তথ্য চুরি করতে পারে। এমনকি ফোনে আসা ওটিপি ও পাসওয়ার্ডের অ্যাক্সেসও নিতে পারে।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ফ্রড মেসেজ ছড়িয়ে পড়েছে। যেখানে প্ল্যাটফর্মের লোগো পরিবর্তন করা। ফিচার ও অন্যান্য সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই মেসেজে।

কীভাবে সতর্ক থাকবেন?
আপনিও যদি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে থাকেন ফোনে তাহলে এক্ষুণি সেটি ফোন থেকে আন-ইনস্টল করুন এবং সেই অ্যাপের সমস্ত ডেটা ফোন থেকে মুছে ফেলুন।

অচেনা নম্বর থেকে যদি এই ধরণের কোনও লিংক বা মেসেজ আসে তাহলে সেগুলো এড়িয়ে চলুন। পাশাপাশি ভেরিফায়েড সোর্স যেমন গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০