৮ মে ২০২৩, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিকশাচালককে মারধর করলেন নারী আইনজীবী  

যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রিকশাচালককে মারধর ও জুতাপেটা করেছে আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। রোববার (৭ মে) দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় পথচারীরা ওই আইনজীবীকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হন।

এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।

এক পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মারছে। এ সময় এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছে। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিল। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

আইনজীবী আরতি রানী ঘোষের দাবি, তিনি কোর্ট শেষ করে বাড়ি ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করে। এমন আচরণ করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে, তিনি বলেন ওকে কি পুজো করব? একই সঙ্গে তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।

যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক জানান, এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০