৮ নভেম্বর ২০২৩, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যাম্ট্রামিক সিটি কাউন্সিল নির্বাচনে দুই বাংলাদেশির বিজয়

মিশিগানের হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচনে দুই বাংলাদেশি জয়লাভ করেছেন। একজন বর্তমান সিটি প্রশাসনের মেয়র প্রোটেম হিসেবে দায়িত্বে থাকা কামরুল হাসান। তিনি টানা চতুর্থবারের মতো মিশিগানের হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচনে জয়লাভ করে চমক দেখালেন। অপরজন মোহতাসিন সাদমান। যিনি প্রথমবারের মতো হ্যামট্রামিক সিটির সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৮ টা পর্যন্ত। রৌদ্রজ্বল আবহাওয়ায় ভোটের দিন শুরুর দিকে ভোটার কম থাকলেও দিনের শেষে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। রাত ৮টার পরেই চলে ভোট গণনা। রাত ১১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

মিশিগানের ওয়েইন কাউন্টি ইলেকশন অফিসের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, নির্বাচনে ১৪ হাজার ৫৯৪ জন রেজিস্টার ভোটার মধ্যে ১ হাজার ৬১৮টি ভোট পেয়ে প্রথমস্থান লাভ করেন মোহাম্মদ কামরুল হাসান। অপরদিকে মোহতাসিন সাদমান ১ হাজার ২৩৮ ভোট পেয়ে তৃতীয় অর্জন করেন। তবে বর্তমান কাউন্সিলর নাইম চৌধুরী নতুন মোহতাসিন সাদমান থেকে ১২০টি ভোট কম পেয়ে হেরে যান।

এছাড়া নির্বাচনে ১ হাজার ৩০৯ ভোট দ্বিতীয় স্থান অর্জন করেন মোহাম্মদ আলসোমিরি। ১ হাজার ১৫৬ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন লিন ব্লেসি, পঞ্চম স্থানে নাঈম লিওন চৌধুরী প্রাপ্ত ভোটের সংখ্যা ১ হাজার ১১৮টি, ৮৮৭ ভোট পেয়ে ৬ষ্ট স্থানে রয়েছেন নাসর সালেহ হোসেন।

এদিকে হ্যাম্ট্রামিক চার্টার সংশোধনী প্রস্তাব ১-এ না ভোট পড়েছে ৫৭% অর্থাৎ ১ হাজার ৮৩৬টি। এবং হ্যাম্ট্রামিক চার্টার সংশোধনী প্রস্তাব ২-তে ৫১%, চার্টার সংশোধনী প্রস্তাব ৩-তে ৫৬% ভোটার না ভোট দিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন। তাছাড়া হ্যাম্ট্রামিক পাবলিক স্কুলের ডুবন্ত তহবিল প্রস্তাব-এ না ভোট পড়েছে ৭০%।

কাউন্সিলর কামরুল হাসান ও মোহতাসিন সাদমান তাদের ওপর অর্পিত দায়িত্ব ও শহরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১০

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১১

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১২

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৩

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৪

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৬

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৭

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৮

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৯

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

২০