৮ জুলাই ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকে সনাতন সংঘের রথযাত্রা উদযাপন

গত রোববার বিকাল ৫ টায় হ্যামট্রামিকে সনাতন সংঘের আয়োজনে রথযাত্রা উদযাপিত হয়। রথযাত্রার শোভাযাত্রাটি বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে শুরু হয়ে হ্যামট্রামিক সিটি হলে গিয়ে শেষ হয়, যেখানে কীর্তন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আনন্দমুখর করে তোলে।

 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ তম ডিস্ট্রিকের কংগ্রেসম্যান শ্রী থানেদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র প্রো-টেম আবু মুসা, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ এবং সিটি ম্যানাজার ম্যাক্সওয়েল গার্বারিনো। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃদুল কান্তি সরকার।

 

রথযাত্রার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনিল বৈদ্য, টেম্পু চত্রী, অতুল দস্তিদার, জিতেশ আচার্য্য, প্রদীপ লস্কর, বাবুল পাল, ফনি ভূষন দেব, পরেশ দেবনাথ, সুভাশ দাশ, রন্জিত দাস, তপন বিশ্বাস, রজত চক্রবর্তী, অরুপ রতন বৈদ্য, সুনীল বৈদ্য, আকাশ বর্ধন, সন্জয় পাল, কানন পাল, শিপ্রা বিশ্বাস, সমরেশ পুরকায়স্ত, মৃদুল কান্তি সরকার, হারান সেন, সিদ্ধার্থ রায়, বিন্দু দাম, সুদীপ দেব, আশু চত্রী, অনন্ত চত্রী, ওম বৈদ্য, পিংকু দাস, রিংকু দাস, রৃত্তিক গুপ্তা, শান্ত বৈদ্য, প্রান্ত দত্ত, দিলীপ চত্রী, সুনীল বৈদ্য, বিধান রায়, বিষ্ণুপদ পুরকায়স্ত, গঙ্গা চত্রী, বিমান সেন, সানী রায়, সবিতা বৈদ্য, চম্পা চত্রী, মৌসুমী দত্ত, রেবা দস্তিদার, সঞ্চিতা বৈদ্য, লাভলী দাস, নিশা ধর, ঝুমা দত্ত, ডলি বৈদ্য, সুপ্রিতী নাথ, মৌসুমী তালুকদার, চম্পা দাশ, শংকরী দাশ, জয়া দত্ত, মিতা পুরকায়স্ত, মাতৃ ধাম।

 

বিভিন্ন ধর্মপ্রাণ মানুষের সক্রিয় অংশগ্রহণে রথযাত্রার পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এটি হ্যামট্রামিকের বাঙালি সনাতন সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে।

 

রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র ও আনন্দদায়ক উৎসব। এটি জগন্নাথদেবের রথে করে গণ্ডিচা মন্দিরে যাত্রার আচার-অনুষ্ঠান, যা ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সামাজিক সংহতির প্রতীক। হ্যামট্রামিকের এই আয়োজন প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার একটি সুযোগ হিসেবে কাজ করে।

 

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত ছিল এবং এতে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক পরিবেশনা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

এই রথযাত্রা হ্যামট্রামিকের স্থানীয় জনগণের মধ্যে একতা ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সবাই আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০