৯ জানুয়ারী ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই মৌলভীবাজার জেলায়

সূর্যের দেখা নেই চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায়। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা হলেও ঠান্ডা কমেনি। মিলেনি সূর্যের দেখা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে জেলার জনজীবন। আকাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। শীত বিরাজমান থাকায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। ৮ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলেও ৯ জানুয়ারি শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে জেলার কোথাও আকাশে রোদের দেখা না মেলায় ঠান্ডা বিরাজমান রয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ডেকে ছিল মৌলভীবাজারের আকাশ। বেলা বাড়ার সাথে কুয়াশা কাটলেও কমেনি শীত ও মিলেনি সূর্যের দেখা। সন্ধ্যয় মৃদৃ শীতল বাতাশে শীতের তীব্রতা বাড়তে পরে বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এবং আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায় চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। যার ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবী মানুষ, বাগানের চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষজন। তীব্র শীত নিবারণে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার দিকে তাকিয়ে আছে চা শ্রমিকসহ ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা।

হাড়কাঁপানো শীতে শীতজনিত রোগ সর্দি-কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছেন জেলা-উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতালে।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, ৮ জানুয়ারি সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ধরা হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১০

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১১

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১২

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৩

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৪

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৫

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৬

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৭

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৮

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৯

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

২০