১২ জানুয়ারী ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর বিরুদ্ধে আরজে কিবরিয়ার জিডি

রেডিও জকি জনপ্রিয় আরজে কিবরিয়া কক্সবাজারে পরিবারসহ বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন ।এনিয়ে স্বামী-স্ত্রী দুজনেই করেছেন পাল্টাপাল্টি অভিযোগ। এমনকি বিষয়টি গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্তও।

তবে বিষয়টি পরিষ্কার করেননি আরজে কিবরিয়া। শুধু অনুরোধ করেছেন, সত্যতা যাচাই না করে যেন কোনো ভুল সংবাদ না ছড়ানো হয়।

এদিকে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে আরজে কিবরিয়া লিখেছেন, “আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরোই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চিরশত্রু বলে যদি কেউ থেকে থাকে, তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না।”

সন্তানদের কোনও প্রকার ক্ষতি মেনে নেবেন না বলে স্পষ্ট ভাষায় জানালেন আরজে কিবরিয়া। তার বক্তব্য, “আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনো  দিন মেনে নেবো না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজের কারণে তাদের ফিউচারের জন্য কোনো  ক্ষতি হোক, সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারও প্রতি কোনো  অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।”

এদিকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন আরজে কিবরিয়া।

জিডিতে উল্লেখ করা হয়েছে, পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ির জের ধরে তার স্ত্রী আত্মহত্যা ও সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়ায় কিবরিয়া ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানাকে অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় এসে তিনি এ জিডি করেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

এদিকে এ ঘটনার জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন কিবরিয়া। পরে এ ঘটনায় সদর থানায় জিডিটি করেন তিনি। এ বিষয়ে আরজে কিবরিয়ার মোবাইল নম্বরে কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে ফিরছে প্রাণ, হাকালুকিতে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা

মিশিগানে বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন।

দ্রুত ভিসা ও গ্রিন কার্ড পেতে যুক্তরাষ্ট্রে বাড়ল প্রিমিয়াম প্রসেসিং ফি

ফুড স্ট্যাম্প পেতে নতুন নিয়ম: মাসে ৮০ ঘণ্টা কাজ বা পড়াশোনা বাধ্যতামূলক

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

১১

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

১২

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

১৩

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১৪

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১৫

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

১৬

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্রের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৭

যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, অনিশ্চয়তায় বিশ্বকাপ ও ফিনালিসিমা

১৮

হরমুজ প্রণালি অচল হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব হবে মারাত্মক

১৯

ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় আমিরাতে বড়লেখার সালেখ উদ্দিনের মৃত্যু

২০